• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি
/ খেলা
লাহোর কালান্দার্স তাদের গ্রুপপর্বে হারিয়েছিল ঠিকই, তবে মুলতান সুলতানস দেখিয়ে দিলো কেন তারা বাকি নয় ম্যাচ জিতে শীর্ষ দল হিসেবে প্লে-অফে এসেছে। বুধবার রাতে কোয়ালিফায়ার ম্যাচে স্বাগতিক লাহোরকে ২৮ রানে আরো পড়ুন
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ১৭৮ রানে। পর্যাপ্ত উইকেট থাকার পরেও ইনিংসের ১৯
ভাবেও ম্যাচ হারা যায়! ৪৩ বলে প্রয়োজন মাত্র ৪৫ রান, হাতে ৮ উইকেট। ক্রিজে সেট দুই ব্যাটসম্যান ক্রিস গেইল আর নুরুল হাসান সোহান। অথচ এই ম্যাচও কি-না হেরে বসলো তারকা
অপেক্ষার প্রহর শেষে বিপিএলের অষ্টম আসরের ফাইনাল আজ। অষ্টম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় শুরু
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি এবং সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও করোনা আক্রান্ত হলেন। শুধু আক্রান্ত হওয়াই নয়, টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সৌরভকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার
২০২০ সালে আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে একই দলে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। সেবারই প্রথম ঘরোয়া ক্রিকেটে একসঙ্গে খেলেছেন জাতীয় দলের তিন অভিজ্ঞ তারকা। এবার
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই ইনজুরিতে পড়ে ছিটকে যান পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। যে ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি উদীয়মান এই ক্রিকেটার। বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজ গেলো, সামনে নিউজিল্যান্ড
আগেই জানা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৫তম আসরের আগে হবে মেগা নিলাম। যেখান থেকে নতুন করে নিজেদের দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার জানা গেলো, সেই মেগা নিলামের দিনক্ষণ। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।