
নিজস্ব প্রতিবেদক: বুধবার সন্ধ্যায় রাজশাহী নগরীর হোসনিগঞ্জ এলাকায় দুই জামায়াত কর্মীর মধ্যে ব্যাক্তিগত মোটরসাইকেল ক্রয়-বিক্রয় নিয়ে সৃষ্ট ঘটনাকে বিভিন্ন অনলাইন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যেমে “চাঁদাবাজি নিয়ে জামায়াতের দুই গ্রুপে সংঘর্ষ শিরোনামে” খবর ছড়িয়েছে যা বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর মাওলানা ড. কেরামত আলী এমপি ও সেক্রেটারি মু ইমাজ উদ্দিন মন্ডল।
বিবৃতিতে তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যেম ও অনলাইন নিউজে ছড়িয়ে পড়া ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা নেই। ওই দুই কর্মীর মধ্যে মোটরসাইকেল ক্রয়-বিক্রয় নিয়ে টাকা-পয়সা লেনদেন এর বিষয় ছিলো সেটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।
জামায়াতে ইসলামীর কেউ চাঁদাবাজি করে না কাউকে চাঁদাবাজি করতে দিবে না। চাঁদাবাজীর বিরুদ্ধে জামায়াতে ইসলামী সর্বদা সোচ্চার এবং অবস্থান কঠোর।