• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে সিরিজ ভারতের

Reporter Name / ১৪০ Time View
Update : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ১৭৮ রানে। পর্যাপ্ত উইকেট থাকার পরেও ইনিংসের ১৯ ওভারে ভুবনেশ্বর কুমারের মাত্র ৪ রানের সঙ্গে পুরানের উইকেট শিকার ক্যারিবীয়দের জয় থেকে ছিটকে দেয়।

এর আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের ব্যবধানে হেরেছিল ক্যারিবীয়রা। কলকাতার ইডেন গার্ডেনে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ১৮৭ রান তাড়া করতে নেমে ব্যাটিংয়ে দারুণ ছন্দে ছিল ক্যারিবীয়রা।

নিকোলাস পুরান ও রভমান পাওয়েলে ব্যাটিং ঝড়ে জয়ের কাছাকাছি চলে এসেছিল দলটি। তবে ৪১ বলে ৬২ রান করা পুরানকে ইনিংসের ১৯তম ওভারে ভুবনেশ্বর কুমার এসে সাজঘরে ফেরালে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। পাওয়েল ৩৬ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেও দলের জয় নিশ্চিত করতে পারেননি। ৮ রানে হেরে ম্যাচের সঙ্গে সিরিজ থেকেও ছিটকে যায় তারা।

এর আগে কলকাতার ইডেন গার্ডেনে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে রান ফোয়ারায় ফিরেছেন বিরাট কোহলি। ৪২ বল মোকাবিলায় খেলেছেন ৫২ রানের একটি ঝকঝকে ইনিংস। ৭ বাউন্ডারির সঙ্গে হাঁকিয়েছেন একটি ওভার বাউন্ডারিও।
 এর আগে আহমেদাবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার ইনিংসগুলো ছিল ৮, ১৮ ও ০ রানের। খেলার প্রতি মনোযোগ দিতে অধিনায়কত্ব ছেড়েও সাফল্য যেন ধরা দিচ্ছিল না কোহলির ডেরায়। 
 ফলে সমালোচিত হচ্ছিলেন ক্রিকেট বোদ্ধাদের কাছে। কিছুদিন আগে যেমন কোহলির অফ ফর্ম নিয়ে খোঁচা দিয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। 
 তার ঠিক পরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৭ রান করে মাঠ ছাড়েন তিনি। তবে সব সমালোচনার যথাযথ জবাব যেন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দিতে পারলেন কোহলি।
 এর আগে ইডেন গার্ডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। আইপিএল নিলামে সর্বোচ্চ দামে বিক্রীত ক্রিকেটার ইশান কিষান ১০ বল মোকাবিলা করে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন।
 
আগের ম্যাচে ঝড় তোলা রোহিত শর্মাকে এদিন ১৯ রানের বেশি করতে দেননি রস্টন চেজ। দুই ওপেনারের বিদায়ে চাপে পড়া ভারতকে রান ফোয়ারায় ফেরান কোহলি। তার সঙ্গে ব্যাট হাতে জ্বলে ওঠেন রিশভ পন্ত। চতুর্থ উইকেটে দুজন মিলে গড়েন ৩৪ রানের জুটি। কোহলি বিদায় নিলেও উইকেটে শেষ পর্যন্ত টিকে থাকেন পন্ত। 
 ৭ চার ও এক ছক্কার মারে খেলেন ২৮ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস। শেষদিকে ভেঙ্কটেশ আয়ারের ১৮ বলে ৩৩ রানের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৮৬ রান।
 
ক্যারিবীয় বোলারদের মধ্যে ২৫ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রস্টন চেজ। একটি করে উইকেট তুলে নেন শেফার্ড ও কটরেল। 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।