আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) ভোরে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরব ও অন্য উপসাগরীয় দেশগুলোর অত্যন্ত উল্লেখযোগ্য সক্ষমতা ও সামর্থ্য রয়েছে, যা তারা চাইলে ইরানের আগ্রাসনের জবাবে ব্যবহার করতে পারে।’
তিনি বলেন, ‘আঞ্চলিক প্রতিবেশীদের লক্ষ্য করে হামলার কৌশল ইরান খুব সতর্কভাবে পরিকল্পনা করেছে, যদিও তেহরানের কূটনীতিকেরা তা অস্বীকার করছেন।’
প্রিন্স ফয়সাল বলেন, ‘এই লক্ষ্যবস্তুতে আঘাতের নির্ভুলতার মাত্রাই ইঙ্গিত দেয় যে এটি পূর্বনির্ধারিত, পরিকল্পিত এবং ভালোভাবে চিন্তাভাবনা করে করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সৌদি আরবের প্রতিরক্ষামূলক পদক্ষেপ কী পরিস্থিতিতে শুরু হবে আর কী পরিস্থিতিতে হবে না, তা আমরা তুলে ধরবো না। কারণ, ইরানিদের কাছে এমন সংকেত দেয়া বুদ্ধিমানের কাজ হবে বলে আমরা মনে করি না।’
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরানিদের বোঝা দরকার যে, সৌদি আরবের সক্ষমতা ও সামর্থ্য আছে, যা তারা চাইলে কাজে লাগাতে পারে।’ তিনি আরও বলেন,‘যে ধৈর্য দেখানো হচ্ছে, তা সীমাহীন নয়।’





















