• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

করোনা আক্রান্ত, হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি

Reporter Name / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি এবং সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও করোনা আক্রান্ত হলেন। শুধু আক্রান্ত হওয়াই নয়, টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সৌরভকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পর তাকে কলকাতার একটি হাসতাপালে ভর্তি করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এ খবর। ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের জোর সম্ভাবনা দেখা যাচ্ছে। যে কারণে উদ্বিগ্ন পুরো ভারত। বছর শেষ মুহূর্তে এসে ধীরে ধীরে বাড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও। এরই মধ্যে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালেই সৌরভের করোনা আক্রান্ত হওয়ার খবর জানা গেলো। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, করোনা ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়া আছে সৌরভের। ভ্যাকসিন নেয়ার ফলে নিশ্চিন্তে প্রচুর ভ্রমণ করছেন তিনি এবং একই সঙ্গে সব ধরনের প্রফেশনাল কর্মকাণ্ডেও অংশ নিয়েছেন। ৪৯ বছর বয়সী সৌরভকে সোমবার শেষ রাতের দিকেই হাসপাতালে ভর্তি করা হয়। কারণ, তার আরটি-পিসিআর টেস্টে রেজাল্ট পজিটিভ আসার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালে নেয়া হয়। বিসিসিআই থেকে সৌরভ গাঙ্গুলির স্বাস্থ্যের সর্বদা খবর সংগ্রহ করছেন যিনি, সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘গতকাল রাতেই তাকে উডল্যান্ড নার্সিং হোমে নেয়া হয়। তাকে প্রয়োজনীয় ঔষধপত্র দেয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।’ এই বছরেরই শুরুর দিকে দুইবার হাসপাতালে ভর্তি করতে হয় সৌরভ গাঙ্গুলিকে। হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলে জরুরিভাবে তাকে এনজিওপ্লাস্টি করতে হয়। সৌরভের বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলিও বছরের শুরুতে করোনা আক্রান্ত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।