• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

আসন্ন কাতার বিশ্বকাপে থাকছে বাংলাদেশ

Reporter Name / ১৩৩ Time View
Update : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

আসন্ন কাতার বিশ্বকাপের জার্সি তৈরী হচ্ছে বাংলাদেশে। এর আগের আসরগুলোর জার্সি তৈরিতেও বড় অবদান ছিল বাংলাদেশের। বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর এই আসরে পোশাক ব্যবস্থাপনা ও তৈরীতে বাংলাদেশের উপস্থিতি এক অনন্য দৃষ্টান্ত। দেশের পোশাক শিল্পের অগ্রযাত্রায় এমন অর্জন একই সঙ্গে গৌরবের ও প্রশংসার।ফুটবল দুনিয়ার সবচেয়ে রোমাঞ্চকর ও মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ। চার বছরের অপেক্ষা শেষে এবার এই রোমাঞ্চকর আসরের পর্দা উঠতে যাচ্ছে কাতারে। এমন উৎসবের আসরে খেলায় অংশগ্রহণ করা কিংবা বিশ্বকাপের অংশ হতে পারা দারুণ এক অভিজ্ঞতার। তেমনই এক অভিজ্ঞতার অংশ হওয়া বাংলাদেশের জন্য দারুণ মর্যাদার।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও অনন্য এক উপস্থিতি থাকবে ফিফা বিশ্বকাপে। জমজমাট আসরের মঞ্চে বিভিন্ন দেশ থেকে আগত খেলোয়াড় ও দর্শকরা পরিধান করবেন ফিফা বিশ্বকাপ-২০২২ লোগো সম্বলিত জার্সি।  রোমাঞ্চকর এই আসরের অন্যতম এই অংশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখছে বাংলাদেশের পোশাক শিল্প। বাংলাদেশের পোশাক শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে তৈরী এসব জার্সি বিশ্বজুড়ে প্রশংসার দাবিদার। এসব জার্সি পরবেন বিশ্বের সব নামকরা তারকারা। যা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্ব ও প্রশংসার।

বাংলাদেশ হতে যাচ্ছে এই আসরের অংশ। তবে, মাঠের লড়াইয়ে লাল সবুজের অংশ হওয়াটা এক রকম স্বপ্নই রয়ে গেছে বাংলাদেশের জন্য। একদিকে বাংলাদেশের এমন অবদান গৌরবের, অন্যদিকে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না পারা ভীষণ কষ্ট ও লজ্জার। এদিকে, জার্সি ছাড়াও বিশ্বকাপ ফুটবলের আরও নানা অনুষঙ্গ যেমন- জ্যাকেট, টুপি, মোজা, গ্লাভস প্রভৃতি তৈরি হচ্ছে।  অতএব, বাংলাদেশ থাকছে এবারের ফিফা বিশ্বকাপে। এর আগে ব্রাজিলের জার্সি তৈরি করেছে বাংলাদেশ। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হলুদ জার্সির নিচে লেখা ছিল ‘মেড ইন বাংলাদেশ’।

২০২২ ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ও সেরা বিশ্বকাপ। কাতারে অনুষ্ঠেয় হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে এমনটাই মন্তব্য করেছেন বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ।  এবারের বিশ্বকাপ এক কথায় উৎসবের মঞ্চ। প্রথমবারের মতো বিশ্বের অন্যতম উষ্ণ দেশ কাতারে পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’। সার্বজনীন সুবিধার কথা মাথায় রেখেই ফিফা বিশ্বকাপ-২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে শীতের মৌসুমে। তাই এবারের বিশ্বকাপটা একেবারেই আলাদা। আটটি ভেন্যুর সবগুলোই থাকবে বিশেষ কুলিং সিস্টেমের আওতায়। সময় পরিবর্তনের কারণে এবারের আসর হতে পারে সর্বকালের সেরা ফুটবল বিশ্বকাপ। এমনটি মনে করেন, বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ। মৌসুমের শেষ দিকে বিরতি পড়ায় খেলোয়াড়দের পারফরম্যান্সের ধারাবাহিকতায় ছেদ পড়ে। তাই মৌসুমের শুরুতে বিশ্বকাপে ফুটবলাররা অংশ নিলে নিজেদের সর্বোচ্চটা দিতে পারবেন বলে আশা এই রেড ডেভিল কোচের।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।