• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি
/ খেলা
আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে লড়তে যাচ্ছে টাইগারদের দল। বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ যোগাতে নির্মাণ করা হয়েছে বিশেষ থিম সং। সোহেল রাজের গাওয়া এই গান ইতোমধ্যে ক্রীড়াপ্রেমীরা গ্রহণ করতে শুরু করেছেন। আরো পড়ুন
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নামে টাইগাররা। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। ইনিংস
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল পাচ্ছে কত টাকা? যদিও কোন দল কত পাচ্ছে, সেটি আগাম বলে দেওয়া যাচ্ছে না। তবে কেমন পারফরম্যান্সে কেমন পুরস্কার, সেই ঘোষণা অর্থাৎ প্রাইজমানির আদ্যোপান্ত জানিয়ে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬০ রানের বড় জয় পেয়েছে মাহমুদউল্লাহ বাহিনী। এই ম্যাচ শেষে শনিবার (৯ অক্টোবর) ওমান থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা ছিল
গ্রুপ পর্বের শীর্ষস্থান আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল দিল্লি ক্যাপিটালসের। আগেরদিন পাঞ্জাব কিংসের কাছে চেন্নাইয়ের হারের পরই এটা নিশ্চিত হয়ে যায়। তবে আজ বিরাট কোহলিদের সামনে সুযোগ ছিল দ্বিতীয় স্থানে ওঠার।
বিশ্বকাপ মিশনে আজ (শুক্রবার) প্রথমবারের মতো কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ওমান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ একাদশ নামে অনানুষ্ঠানিক এই প্রস্তুতি ম্যাচটি খেলছে টাইগাররা। আল আমেরাত ক্রিকেট
নির্বাচনে জিতে তৃতীয়বারের মতো বিসিবির সভাপতি হয়েছেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালের অ্যাডহক কমিটি ধরে চারবার। এবারের নির্বাচনে সর্বোচ্চ ৫৩ ভোট পেয়েছেন তিনি। তবু নিজের চেয়ে খালেদ মাহমুদ সুজনকে বেশি
কাল বেঙ্গালুরু হারার পরই নিশ্চিত হয়ে গেছে চেন্নাই সুপার কিংস এবারের দ্বিতীয় অবস্থানে থেকেই গ্রুপ পর্ব শেষ করছে। তবে পাঞ্জাব কিংস রয়েছে বাঁচা-মরা অবস্থায়। চেন্নাইয়ের সাথে জয় ব্যতিত অন্য কোনো

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।