• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা

Reporter Name / ১৫০ Time View
Update : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল পাচ্ছে কত টাকা? যদিও কোন দল কত পাচ্ছে, সেটি আগাম বলে দেওয়া যাচ্ছে না। তবে কেমন পারফরম্যান্সে কেমন পুরস্কার, সেই ঘোষণা অর্থাৎ প্রাইজমানির আদ্যোপান্ত জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আজ (রোববার) আইসিসি প্রাইজমানির অংক ঘোষণা করেছে। বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ কোটি ৬৯ লাখ টাকা। রানার্সআপ দল পাবে তার অর্ধেক। বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১৬ দলের জন্যই অর্থ পুরস্কার বরাদ্দ থাকছে। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৫.৬ মিলিয়ন ডলার বা ৪৭ কোটি ৮৯ লাখ টাকা। দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে এই অর্থ। আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। টুর্নামেন্টের সেমিফাইনালে হারা দুই দল পাবে ৪ লাখ মার্কিন ডলার করে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা)। ২০১৬ আসরের মতোই সুপার-১২ পর্বে প্রতি ম্যাচের বিজয়ী দল পাবে বোনাস। এবার ৩০ ম্যাচের মধ্যে প্রতি ম্যাচ জয়ের জন্য থাকছে ৪০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা করে। এখানে সর্বমোট অর্থ বরাদ্দ ১.২ মিলিয়ন মার্কিন ডলার। ইতিমধ্যেই সুপার-১২ নিশ্চিত থাকা আট দল আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ কোনো ম্যাচ না জিতলেও ৭০ হাজার মার্কিন ডলার (প্রায় ৬০ লাখ টাকা) নিশ্চিত পাচ্ছে। এখানে মোট বরাদ্দ ৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। প্রথমপর্বে ১২টি ম্যাচ রয়েছে। এই পর্বেও প্রতি ম্যাচ জয়ের জন্য ৪০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা) করে পাবে প্রতিটি দল। অর্থাৎ ৩ ম্যাচ জিতে সুপার-১২ নিশ্চিত হলে ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার পাবে দল। প্রথম রাউন্ড থেকে বাদ পড়া চার দল পাবে ৪০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা) করে। সবমিলিয়ে এই জায়গায় বরাদ্দ ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। প্রথমপর্বে থাকা আট দল হলো বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড এবং শ্রীলঙ্কা। এছাড়া আইসিসি জানিয়েছে, আসন্ন বিশ্বকাপে প্রতি ম্যাচে দুটি করে পানিপানের বিরতি থাকবে। বিরতি হবে ২ মিনিট ৩০ সেকেন্ডে এবং প্রতি ইনিংসের মাঝে এই বিরতি নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।