• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

পিছিয়ে পড়েছে টাইগারদের আমিরাত যাত্রা

Reporter Name / ১৪৮ Time View
Update : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬০ রানের বড় জয় পেয়েছে মাহমুদউল্লাহ বাহিনী। এই ম্যাচ শেষে শনিবার (৯ অক্টোবর) ওমান থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে টাইগারদের যাত্রা পিছিয়ে গেছে একদিন।

শনিবারের পরিবর্তে রোববার (১০ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতে যাবে টিম বাংলাদেশ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়) ফ্লাইটের সূচি বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার।  মূলত করোনাভাইরাস সতর্কতায় নির্ধারিত সময়ে আরব আমিরাতে যেতে পারছে না বাংলাদেশ। টাইগাররা ওমান থেকে চার্টার্ড ফ্লাইটে রওনা করবে। একই ফ্লাইটে যাওয়ার কথা আছে শ্রীলঙ্কা ও ওমান দলের।সূচি অনুযায়ী ৯ অক্টোবর আরব আমিরাতে গিয়ে সেখানে ১০ তারিখে কোয়ারেন্টাইন শেষে ১১ তারিখে অনুশীলনে নামার কথা ছিল টাইগারদের। তবে যাত্রা একদিন পিছিয়ে যাওয়ায় অনুশীলনের সুযোগ পাবে না মুশফিক-মাহমুদউল্লাহরা।শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে ১৩ অক্টোবর আবার অনুশীলনের পর ১৪ তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের, প্রতিপক্ষ আয়ারল্যান্ড। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ১৫ তারিখ ওমান ফিরে যাবে বাংলাদেশ দল। ১৬ অক্টোবর ফ্লাডলাইটের আলোর নিচে অনুশীলন। ১৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।এর আগে বিশ্বকাপে অংশ নিতে ৩ অক্টোবর দেশ ছাড়ে টাইগাররা। একদিন হোটেল কোয়ারেন্টাইনের পর অনুশীলন সেরেছে টাইগাররা। মোট ৩২ দিনের এই বৈশ্বিক টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে ৪৫টি ম্যাচ।টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল। শুরুতেই টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। দুবাইয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ তথা ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।