• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

সাকিবের বিশ্ব রেকর্ড

Reporter Name / ১৬২ Time View
Update : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ১০৭ উইকেট নিয়ে সবার ওপরে এতদিন বসেছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। এবার বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ডটা নিজের দখলে নিয়ে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

টি-টোয়েন্টিতে ১০৬ উইকেট নিয়ে বিশ্বকাপ খেলতে নামেন সাকিব। বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের রিচি বেরিংটনের উইকেট নিয়ে মালিঙ্গার পাশে বসেন তিনি। এরপর মাইকেল লিস্ক-এর উইকেট নিয়ে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট নেয়ার বিশ্ব রেকর্ড গড়েন সাকিব। এখন তার নামের পাশে শোভা পাচ্ছে ১০৮ উইইকেট। আন্তর্জাতিক মঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচে ছিলেন উইকেটশূন্য। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলের ফাইনালেও পাননি উইকেটের দেখা। কিন্তু বিশ্বকাপের মাঠে যথারীতি স্বরুপে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই গড়েছেন বিশ্বরেকর্ড। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে টপকে সাকিবই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক। টস জিতে বোলিং করতে নেমে ইনিংসের ১১তম ও নিজের দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হানেন সাকিব। যার সুবাদে তার উইকেটসংখ্যা বেড়ে হয়েছে ১০৮ এবং ছাড়িয়ে গেছেন ১০৭ উইকেটের মালিক মালিঙ্গাকে।

সাকিব-মালিঙ্গা ছাড়া আর কেউই কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে একশো উইকেট শিকার করতে পারেননি। তবে খুব কাছেই রয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। তিনি মাত্র ৫১ ইনিংসে নিয়েছেন ৯৫টি উইকেট। এবারের বিশ্বকাপেই হয়তো উইকেটের সেঞ্চুরি হবে তার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি

১/ সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৮৮ ইনিংসে ১০৮ উইকেট, সেরা বোলিং ৫/২০
২/ লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) – ৮৩ ইনিংসে ১০৭ উইকেট, সেরা বোলিং ৫/৬
৩/ টিম সাউদি (নিউজিল্যান্ড) – ৮১ ইনিংসে ৯৯ উইকেট, সেরা বোলিং ৫/১৮
৪/ শহিদ আফ্রিদি (পাকিস্তান) – ৯৭ ইনিংসে ৯৮ উইকেট, সেরা বোলিং ৪/১১
৫/ রশিদ খান (আফগানিস্তান) – ৫১ ইনিংসে ৯৫ উইকেট, সেরা বোলিং ৩/৫


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।