• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
এইচএসসি পাসে ইজি ফ্যাশনে চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ দুই শিক্ষার্থীর পরিবারকে চার লাখ টাকার বীমার চেক দিল রুয়েট রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ বায়োগ্যাসে মিলবে জ্বালানি ও জৈব সার, বাড়বে আয়: ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ উদ্যোগ নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে হল সভাপতি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার চট্টগ্রামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেলেন ১১১ শিক্ষার্থী

দুই শিক্ষার্থীর পরিবারকে চার লাখ টাকার বীমার চেক দিল রুয়েট

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রয়াত দুই শিক্ষার্থীর পরিবারের হাতে মৃত্যুকালীন জীবনবীমার চেক হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) উপাচার্যের দপ্তরে দুই শিক্ষার্থীর অভিভাবকদের হাতে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

প্রয়াত দুই শিক্ষার্থী হলেন, রুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেরাব হোসেন এবং একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিদ শাহরিয়ার।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, অর্থ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. মুক্তার হোসেন, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি প্রজেক্ট হেড মো. নাহিদুল ইসলাম এবং প্রয়াত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মো. মেহেরাব হোসেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চাঁদপুরের বিআরবি হসপিটালস লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ সেপ্টেম্বর মারা যান।

অন্যদিকে, রাফিদ শাহরিয়ার গত ২৩ সেপ্টেম্বর নগরীর কাজলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য উপাচার্যের নির্দেশে তাকে হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে রুয়েট প্রশাসন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

উল্লেখ্য, রুয়েটের বর্তমান প্রশাসন নিয়মিত শিক্ষার্থীদের স্বাস্থ্য ও জীবনবীমার আওতায় নিয়ে এসেছে। স্বাস্থ্যবীমার আওতায় কোনো শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হলে সর্বোচ্চ এক লাখ টাকা এবং হাসপাতালে ভর্তি না হয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা নিলে সর্বোচ্চ ১০ হাজার টাকা বিমাসুবিধা পাবেন। এ ছাড়া বিদেশে চিকিৎসার ক্ষেত্রে বছরে সর্বোচ্চ এক লাখ টাকা বিমাসুবিধা রয়েছে।

অন্যদিকে, জীবনবীমার আওতায় কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তার পরিবার এককালীন সর্বোচ্চ দুই লাখ টাকা পাবে। বীমার প্রিমিয়াম জমা দেওয়া থেকে শুরু করে দাবি নিষ্পত্তি পর্যন্ত পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার সুযোগ রয়েছে। এ কার্যক্রম পর্যবেক্ষণ করে রুয়েট প্রশাসন।

নুর/ এনএ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।