• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রুয়েট শিক্ষার্থীকে ছুরির ভয় দেখিয়ে মানিব্যাগ ছিনতাই রাজশাহীতে প্রথমবারের মতো তাফসির মাহফিলে আসছেন আজহারী রাজশাহীতে সন্ত্রাসবিরোধী অবস্থান কর্মসূচি পালন বিএনপির আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা ১১ দলের রুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ রাজশাহীতে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ২৪ নম্বর ওয়ার্ডের সমস্যা সমাধানে রাসিক প্রশাসকের তাৎক্ষণিক নির্দেশ পদ্মাপাড়ে রাসিকের অভিযানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদপদ্মাপাড়ে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতাদের সাক্ষাৎ

রুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২০২৭ সালের ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রাজশাহী ও ঢাকায় একযোগে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (১৮ নভেম্বর) রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। রুয়েটের জনসংযোগ কর্মকর্তার দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রাজশাহীতে রুয়েট এবং ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) একযোগে পরীক্ষা নেওয়া হবে। রুয়েটের বিভিন্ন বিভাগের ১ হাজার ২০০টির বেশি আসনের বিপরীতে সর্বোচ্চ ১৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

এ ছাড়া ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন—এই তিন বিষয়ে মোট ন্যূনতম জিপিএ ১৩.০০ থাকতে হবে। পাশাপাশি প্রতিটি বিষয়ে পৃথকভাবে কমপক্ষে জিপিএ ৪.০০ পেতে হবে।

জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেতে হবে। একই সঙ্গে ২০২৫ সালের নভেম্বর বা এর পর ‘এ’ লেভেল সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভায় নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।