• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ উদ্যোগ নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে হল সভাপতি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার চট্টগ্রামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেলেন ১১১ শিক্ষার্থী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, চেয়েছেন রাষ্ট্রীয় বিমান আরএমপির অভিযানে উদ্ধার ১০১ মোবাইল ফোন, মালিকদের কাছে হস্তান্তর নবনিযুক্ত ৪৭ প্রভাষকের ফাউন্ডেশন ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠিত রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক বালেন্দ্রর সঙ্গে মোদির বৈঠক, ভারত-নেপাল সম্পর্কে নতুন বার্তা

পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে হল সভাপতি

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হলের একটি সিট দখলকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ দুইজন আহত হয়েছেন। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে এ ঘটনার সূত্রপাত হয়। সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম হোসেনের একটি সিটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

খোঁজ নিয়ে জানা যায়, নাঈম হোসেন ওই কক্ষে থাকতেন। পরে তিনি ডাবল বেডের অন্য একটি কক্ষে স্থানান্তরিত হলে আগের সিটে সমাজকর্ম বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীকে থাকতে দেন। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক রুমেল হোসেন এতে আপত্তি জানান। পরে তিনি ওই কক্ষে গিয়ে বিছানাসহ আসবাবপত্র সরিয়ে নিজের অনুসারী এক শিক্ষার্থীকে সেখানে ওঠানোর চেষ্টা করেন বলে জানা গেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গ্রুপের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে সাধারণ সম্পাদক গ্রুপের তুর মোহাম্মদ মুবতাসিমকে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী মারধর করেন বলে অভিযোগ ওঠে।

পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের নেতাকর্মীরা হলের নিচতলায় জড়ো হন। সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সভাপতি গ্রুপের কয়েকজন নেতাকর্মী হলের গেস্ট রুমে আশ্রয় নেন। এ সময় সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা বাইরে থেকে গেস্ট রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে গেস্ট রুমে থাকা কয়েকজন জানালা ভেঙে পেছনের দিক দিয়ে বেরিয়ে যান।

এ বিষয়ে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়, গেস্ট রুমে অবস্থানরত সভাপতি গ্রুপের কয়েকজন নেতার কাছে অবৈধ অস্ত্র রয়েছে। হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তাঁদের অস্ত্রসহ আটকের চেষ্টা করা হলে তাঁরা জানালা ভেঙে পালিয়ে যান। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

সংঘর্ষে আহত জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শুভ ব্রহ্মচারী অজ্ঞান হয়ে পড়লে তাঁকেও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। দুজনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, হলের কক্ষের সিট নিয়ে বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত। পরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারি শুরু হয়। তাঁর দাবি, সংঘর্ষের একপর্যায়ে বহিরাগত কয়েকজন অস্ত্র নিয়ে ক্যাম্পাসে আসেন এবং একজনকে ছুরিকাঘাত করা হয়। তবে এ দাবির বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গ্রুপের সঙ্গে সাধারণ সম্পাদক গ্রুপের মারামারির ঘটনা ঘটেছে। নিজেদের দোষ আড়াল করতে তাঁরা তাঁর গ্রুপের ওপর দায় চাপাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।