• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ উদ্যোগ নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে হল সভাপতি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার চট্টগ্রামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেলেন ১১১ শিক্ষার্থী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, চেয়েছেন রাষ্ট্রীয় বিমান আরএমপির অভিযানে উদ্ধার ১০১ মোবাইল ফোন, মালিকদের কাছে হস্তান্তর নবনিযুক্ত ৪৭ প্রভাষকের ফাউন্ডেশন ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠিত রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক বালেন্দ্রর সঙ্গে মোদির বৈঠক, ভারত-নেপাল সম্পর্কে নতুন বার্তা

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার

Reporter Name / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার, কাশিয়াডাঙ্গা, দামকুড়া, বোয়ালিয়া ও পবা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসার অভিযোগে চারজন এবং মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে মোট ৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টায় মতিহার থানা পুলিশ খোঁজাপুর এলাকায় অভিযান চালিয়ে জাহাজঘাট গ্রামের মৃত ইদুর ছেলে মো. ইকবার হোসেন (২৯) এবং খোঁজাপুর ডাঁশমারী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. জাকারুল ইসলাম (৩৬)-কে গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

একই দিন বিকেল আনুমানিক ৪টায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গুড়িপাড়া লেকসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার সদর থানাধীন আরামনগর গ্রামের মো. এনামুল হকের ছেলে মো. সুজন আলী (৩৩)-কে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে রাজপাড়া থানাধীন তেরখাদিয়া নতুন বিলসিমলা এলাকায় বসবাস করেন। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ গ্রাম হেরোইন, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ছাড়া একই দিন সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টায় দামকুড়া থানা পুলিশ নিজ থানা এলাকায় অভিযান চালিয়ে শিতলাই সরকারপাড়া এলাকার মো. মাজদার আলীর ছেলে সাব্বির হোসেন (২৬)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, একই তারিখ রাত আনুমানিক সাড়ে ৩টায় বোয়ালিয়া থানা পুলিশ উপশহর ১ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় কাদিরগঞ্জ দড়িখরবোনা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. ইসতিয়াক আহম্মেদ পল্লব (৩৫)-কে গ্রেপ্তার করে। পরে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

এদিকে একই দিন রাত আনুমানিক সাড়ে ৯টায় পবা থানা পুলিশ স্থানীয় জনসাধারণের সহায়তায় নগর পারিলা সিডির মোড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় চারজনকে গ্রেপ্তার করে। তারা হলেন কামার পারিলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৪২); কিসমত পারিলা গ্রামের মো. একরাম মন্ডলের ছেলে মো. আশিকুল ইসলাম (২৫); চক পারিলা গ্রামের মো. শামসুলের ছেলে মো. শিমুল (৩২) এবং কাটাখালী থানাধীন মোহনপুর বুধপাড়া গ্রামের মো. হেলাল মিয়া বাবুর ছেলে মো. লিমন (২৫)। পরে পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।