
প্রিয়জন ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে (৬৮) গ্রেপ্তার করেছে এসআরবি-৭।
সোমবার (২৩ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআরবি-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে আতাউর রহমানকে গ্রেপ্তার করে নগরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। নাশকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে মিরসরাই থানায় আতাউর রহমানের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।