• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ
/ খেলা
প্রিয়জন ডেস্কঃ নতুন মৌসুমের শুরু থেকেই দারুণ ফর্মে আছেন কিলিয়ান এমবাপে। তার হ্যাটট্রিকেই এবার চ্যাম্পিয়ন্স লিগে দুর্বল প্রতিপক্ষ কাইরাত আলমাতিকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ৫ : আরো পড়ুন
প্রিয়জন ডেস্কঃ এশিয়া কাপে থেকে বিদায়ের পর আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায়হে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি
প্রিয়জন ডেস্কঃ এবারের এশিয়া কাপ শুরুর আগে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল– ভারত-পাকিস্তান তাদের নির্ধারিত ম্যাচে মুখোমুখি হবে কি না। কারণ ভারতজুড়ে তখন দুই দলের ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল একটি পক্ষ। যা
প্রিয়জন ডেস্কঃ এশিয়া কাপের ১৭তম আসরের আর মাত্র একটি ম্যাচ বাকি। গ্রুপপর্ব ও সুপার ফোরের পর আসন্ন মহারণী ম্যাচেও খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। ৪১ বছরের ইতিহাসে এই প্রথম তারা এশিয়া
প্রিয়জন ডেস্কঃ সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। নিজেদের শেষ ম্যাচে আজ যারা জিতবে, তারা চলে যাবে সরাসরি ফাইনালে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে  আজ বৃহস্পতিবার
প্রিয়জন ডেস্কঃ এশিয়া কাপের চলমান আসরের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে দু’দল। ফাইনালের
প্রিয়জন ডেস্কঃ লামিনে ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ফরোয়ার্ড উসমান দেম্বেলে। গতকাল (সোমবার, ২২ সেপ্টেম্বর) রাতে প্যারিসে জমকালো আয়োজনে দেম্বেলের হাতে পুরস্কার
প্রিয়জন ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর না খেলে বিগ ব্যাশে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়েছিলেন রিশাদ হোসেন। ক্যারিয়ারের উন্নতির জন্য এমনটা চেয়েছেন এই লেগস্পিনার। তার চাওয়ার প্রেক্ষিতে বিগ ব্যাশের পুরো

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।