• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

নারীদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আজ

Reporter Name / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ শুরু হচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ।

আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) প্রথমদিন মাঠে নামছে ভারত ও শ্রীলঙ্কা। গুয়াহাটিতে ম্যাচ শুরু বিকেল সাড়ে ৩টায়। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হচ্ছে এবারের আসরটি। স্বাগতিক দুই দেশ, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে এবারের আসরটিতে অংশ নিচ্ছে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। প্রাইজমানিও বেড়েছে এবারের বিশ্বকাপের।

এবারের আসরে সর্বমোট ১৬৮ কোটি ১৫ লাখ টাকা দেবে আইসিসি, যা মেয়েদের যেকোনো বৈশ্বিক টুর্নামেন্টের জন্য সর্বোচ্চ।

বহুল প্রতিক্ষার পর শুরু হচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ভারতের সঙ্গে যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা, যা মেয়েদের বিশ্বকাপ আয়োজনের প্রথম অভিজ্ঞতা দেশটির জন্য।

অন্যদিকে একযুগ পর ভারতে মেয়েদের বিশ্বকাপ ফেরায় আসরটি ঘিরে বাড়তি উন্মাদনা রয়েছে ভারতেও।

প্রথম দিন দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে একে অপরের বিপক্ষে। ভারতের গুয়াহাটিতে ম্যাচটি ঘিরে এরই মধ্যে সব আয়োজন সেড়ে রেখেছে আইসিসি।

পিচ, আবহাওয়া, সমর্থক সবকিছু বিবেচনায় শ্রীলঙ্কার থেকে অনেকটা এগিয়েই থাকবে ভারত। ব্যাটিং লাইনাপেও ভারতের রয়েছে গভীরতা।

ফর্মে থাকা প্রাতিকা রাওয়ালের মতো তরুণ ওপেনার দলটিকে দিতে পারেন ভালো শুরু। সঙ্গে নিশ্চিতভাবেই স্মৃতি মান্ধানা। মাঝের দিকে স্পিনাররা কার্যকর হওয়ায় ম্যাচটিতে ৩ জন স্পিনার নিয়ে খেলতে পারে ভারত।

শ্রীলঙ্কান অধিনায়ক চামারা আথাপাথথু হতে পারেন দলটির জন্য এক্স ফ্যাক্টর। সামনে থেকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি অনেক বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তাকে।

হাসিনি প্যারেরা, হারশিথা, ভিশমি গুনারত্নেরা ব্যাটিংয়ে হতে পারেন ভরসার নাম। তবে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না থাকায় আত্মবিশ্বাসে হয়তো কিছুটা ঘাটতি থাকতে পারে দলটির।

তবে ঘরের মাটিতে ম্যাচটি হওয়ায় অরিক্ত প্রত্যাশা বোঝা হতে পারে ভারতের জন্য। সীমাবদ্ধতা কাটিয়ে ভালো ক্রিকেট খেলে প্রথম ম্যাচটিতে জয় পায় কারা, সেটিই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।