• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

প্রথমবার বর্ষসেরা পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন উসমান দেম্বেলে ও তৃতীয়বারের মতো পুরস্কার জিতলেন আইতানা বোনমাতি

Reporter Name / ১০১ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ লামিনে ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

গতকাল (সোমবার, ২২ সেপ্টেম্বর) রাতে প্যারিসে জমকালো আয়োজনে দেম্বেলের হাতে পুরস্কার তুলে দেন রোনালদিনহো।

এছাড়া টানা তৃতীয়বারের মতো এ পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন বার্সেলোনার নারী ফুটবলার আইতানা বোনমাতি।

প্যারিসের শাটল থিয়েটারে আলো ঝলমলে মঞ্চে সোমবার রাতে ইতিহাস গড়লেন ফরাসি তারকা উসমান দেম্বেলে।

এক সময় যাকে বলা হতো উচ্ছৃঙ্খল, প্রতিভার ভারে ক্লান্ত— সোশাল মিডিয়ার নানা ট্রল, ব্যর্থতাকে পেছনে ফেলে সেই উসমান দেম্বেলে এখন বিশ্বসেরা। বার্সার তরুণ তুর্কি লামিনে ইয়ামালকে হারিয়ে নতুন মহাকাব্য রচনা করলেন তিনি।

গেলো মৌসুমে রূপকথার মতো সময় পার করেছেন দেম্বেলে। কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ার পর একাই ক্লাবকে টেনে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

নেতৃত্বের ভার কাঁধে তুলে নিয়ে একে একে দল কে জিতিয়েছেন লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, সুপার কাপ আর চরম আকাঙ্খিত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জেতার অন্যতম কারিগর তিনি। পুরো মৌসুমে ৩৪ গোলের পাশাপাশি করেছেন ১৪টি অ্যাসিস্ট। ২১ শতকে করিম বেনজেমার পর দ্বিতীয় ফরাসী ফুটবলার হিসেবে জিতলেন এ খেতাব।

এবারে দেম্বেলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সেলোনার নতুন সেনসেশন লামিনে ইয়ামাল। ব্যালন ডি’অর খেতাব না জিতলেও ইয়ামাল টানা দ্বিতীয়বারের মতো জিতে নিয়েছেন অনূর্ধ্ব-২১ সেরা খেলোয়াড়ের পুরস্কার কোপা ট্রফি।

টানা তৃতীয়বারের মতো সেরা নারী ফুটবলার হিসেবে এ খেতাব জিতে নিয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি। তিনি লা লিগা, সুপার কোপা ও কোপা ডেলরের পাশাপাশি জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

ফরাসি জায়ান্ট পিএসজিকে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট এনে দেয়া স্প্যানিশ কোচ লুইস এনরিকে জিতেছেন মর্যাদাপূর্ণ ইয়োহান ক্রুইফ এওয়ার্ড। পেছনে ফেলেছেন নাপোলি কোচ আন্তোনিও কন্তে, বার্সা কোচ হ্যান্সি ফ্লিক ও লিভারপুল কোচ আর্নে স্লটকে।

ফুটবল বিশ্বের সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন ইতালিয়ান অধিনায়ক জিয়ানলুইজি ডোনারুম্মা। পিএসজির হয়ে গেলো মৌসুমে ৫টি শিরোপা জিতেছেন তিনি।

লুইস এনরিকের দলের সাফল্যের অন্যতম কারিগর ডোনারুম্মা। দ্বিতীয়বার লেভ ইয়াসিন ট্রফি জিতে আর্জেন্টাইন তারকা গোলকিপার এমি মার্টিনেজের পাশে যোগ হলো তার নাম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।