• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

এমবাপের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

Reporter Name / ৯২ Time View
Update : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ নতুন মৌসুমের শুরু থেকেই দারুণ ফর্মে আছেন কিলিয়ান এমবাপে। তার হ্যাটট্রিকেই এবার চ্যাম্পিয়ন্স লিগে দুর্বল প্রতিপক্ষ কাইরাত আলমাতিকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদ ৫ : ০ কাইরাত আলমাতি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচ ডে শুরু হয়েছে গতকাল (মঙ্গলবার)। জাবি আলোনসোর দল রিয়ালকে এই ম্যাচটি খেলতে পাড়ি দিতে হয়েছে সাড়ে ছয় হাজার কিলোমিটার। শক্তি-সামর্থ্যসহ সবদিক থেকেই কাইরাত আলমাতির সঙ্গে তাদের লড়াইটা ছিল চরম অসম। ফলে তাদের মধ্যে অনেকটা একপেশে ম্যাচই হয়েছে। এমবাপের হ্যাটট্রিক ছাড়াও লস ব্লাঙ্কোসদের পক্ষে একটি করে গোল করেন এদুয়োর্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজ।

লম্বা পথ ভ্রমণ করে আসা রিয়ালকে অবশ্য ম্যাচের শুরুতে কিছুটা নড়বড়ে দেখা যায়। শুরুতেই গোল পাওয়ার দ্বারপ্রান্তে ছিল স্বাগতিক আলমাতি। কিন্তু তাদের ফরোয়ার্ড দাস্তান সাতপায়েভ হেড দিয়েছেন গোলরক্ষক থিবো কোর্তোয়ার হাতে। এরপর অবশ্য রিয়ালের আক্রমণের ধার বাড়ে। মিনিট তিনেক পর ভিনিসিয়ুস লক্ষ্যভ্রষ্ট শট নেন এবং ২০ মিনিটের পর এমবাপের কোনাকুনি শট আলমাতি গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকান। ২৫ মিনিটে প্রথম গোলও আসে ফরাসি তারকার পা থেকে। ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে ফাউল করায় রিয়াল পেনাল্টি পায়, সফল স্পটকিকে স্কোরশিটে নাম তোলেন এমবাপে।

রিয়ালের বাকি চার গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। এবারও শুরুটা করলেন এমবাপে, ৫২ মিনিটে কোর্তোয়ার উঁচু করে বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে তিনি গোলটি করেন। ৭৩ মিনিটে হ্যাটট্রিকও পূর্ণ করেন ফরাসি অধিনায়ক। রদ্রিগো এবং আর্দা গুলার হয়ে তিনি বল পান। এরপর বক্সের বাইরে থেকে জোরালো শটে চলতি মৌসুমে সবমিলিয়ে ১৩ এবং চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম গোল করলেন এমবাপে। ৮৩ মিনিটে হেডে কামাভিঙ্গা এবং যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্রাহিম দিয়াজ আলমাতির জালে চূড়ান্ত পেরেক ঠোকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।