• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

ফাইনালের আগে ভারত-পাকিস্তানের ২ তারকাকে আইসিসির শাস্তি

Reporter Name / ৯৯ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ এশিয়া কাপের ১৭তম আসরের আর মাত্র একটি ম্যাচ বাকি। গ্রুপপর্ব ও সুপার ফোরের পর আসন্ন মহারণী ম্যাচেও খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান।

৪১ বছরের ইতিহাসে এই প্রথম তারা এশিয়া কাপের ফাইনাল খেলতে যাচ্ছে। এই আসরের আগের দুই ম্যাচে তাদের মাঝে খেলার চেয়ে বাইরের বিষয়েই বিতর্ক ও আলোচনা হয়েছে বেশি। বিতর্কিত কর্মকাণ্ডের দায়ে দুই দলেরই একজন করে শাস্তি পেয়েছেন।

ভারত-পাকিস্তানের তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল দুই দেশের ক্রিকেট বোর্ড (বিসিসিআই ও পিসিবি)। যা নিয়ে গতকাল (শুক্রবার) দুবাইয়ে শুনানি হয়েছে। যেখানে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি পেসার হারিস রউফকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ করে জরিমানা করেছেন আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। অভিযুক্ত আরেক পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান অবশ্য কোনো শাস্তি পাননি। তবে সতর্ক করা হয়েছে তাকে।

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে ঝোড়ো ফিফটি করে ‘গানশট’ উদযাপন করেছিলেন সাহিবজাদা ফারহান। তার উদযাপনের ধরন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিসিসিআই এ নিয়ে অভিযোগ করে আইসিসির কাছে। পরে ফারহান দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক বার্তা দেননি। তার উদযাপনের ধরন ক্রিকেটীয় রীতির মধ্যেই পড়ে। তার মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। এ ছাড়া অতীতে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিও ‘গানশট’ উদযাপন করেছেন বলে নিজের ব্যাখ্যায় উল্লেখ করেন ফারহান। তার এমন উত্তরে আইসিসি বেকায়দায় পড়েছে বলে মনে করা হচ্ছে।

রউফ-ফারহান দুজনের নামেই বিসিসিআই অভিযোগ দিয়েছিল। সুপার ফোরের একই ম্যাচে রউফ ভারতীয় সমর্থকদের উদ্দেশে আঙুল দিয়ে ‘৬–০’ সংকেত দেখান এবং বিমান ভূপাতিত হওয়ার অঙ্গভঙ্গি করেন। যা নেটিজেনরা ভারতের সামরিক বাহিনীকে কটাক্ষ বলে দাবি করেন। এর আগে ভারত-পাকিস্তান গ্রুপপর্বের ম্যাচে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হয়েছিল। সেই জয় ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করার কথা সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক সূর্যকুমার। যা ‘রাজনৈতিক বার্তা’ উল্লেখ করে আইসিসির কাছে অভিযোগ দেয় পিসিবি।

তিন ক্রিকেটারের বিরুদ্ধে শুনানি নিয়ে ইএসপিএন ক্রিকইনফো বলছে, সাধারণত অভিযুক্ত ক্রিকেটাররা দোষ স্বীকার করলে শুনানি ছাড়াই শাস্তি ঘোষণা করা হয়। তবে সেরকম কিছু না হওয়ায় দুবাইয়ে শুনানি অনুষ্ঠিত হয় গতকাল। যেখানে তিন ক্রিকেটার নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে সূর্যকুমার ও রউফের বক্তব্যকে যে আইসিসি সন্তোষজনক মনে করেনি। তারই ফল হিসেবে এসেছে জরিমানার শাস্তি। সূর্যকুমারকে দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিল করেছে বিসিসিআই।

এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তানের লড়াইয়ে প্রথম বিতর্ক ওঠে সূর্যকুমারদের ‘নো হ্যান্ডশ্যাক’ নীতিতে চলার কারণে। যাতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ভূমিকা ছিল দাবি করে পাকিস্তান তাকে প্রত্যাহারের আবেদন জানায়। তবে আইসিসি তাকে বহাল রেখেই এশিয়া কাপের বাকি ম্যাচগুলো চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায়। এর মাঝে একই দাবিতে পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকি দেয়, শেষমেষ তাদের দাবি– ক্ষমা চেয়েছেন পাইক্রফট। এরপরই ফের মাঠে নামে সালমান আগার দল। এসব বিতর্কের মাঝেই রোববার ফাইনালে নামছে ভারত-পাকিস্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।