• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ বাগদাদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা

রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫।

Reporter Name / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: র‍্যাবের অভিযানে রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হইতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল কর্তৃক ১৭ই মার্চ ২০২৬ খ্রিঃ সময় ০০.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠ (রেলমাঠ) এর উত্তর পাশে থাকা লেবু বাগানের ভিতর অপারেশন পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০২ (দুই) টি প্লষ্টিকের বস্তা উদ্ধার করার পর পরবর্তীতে বস্তা ০২ (দুটি)তে বিস্ফোরক দ্রব্য থাকার সন্দেহ হলে র‍্যাব-৫, রাজশাহীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যগণ ঘটনাস্থলে এসে পরিত্যক্ত ০২ (দুই) টি প্লষ্টিকের বস্তা থেকে ২১ (একুশ) টি ককটেল সদৃশ্য বস্তু, (র‍্যাব-৫, রাজশাহীর বোম ডিসপোজাল ইউনিট দ্বারা সনাক্তকৃত), ০১ (এক) টি সাদা প্লাষ্টিকের বস্তার মধ্যে ০১(এক) টি কান্তাই (হাসুয়া), যার দৈর্ঘ্য-৭২ সে.মি.; ০১ (এক) টি বড় ছোরা (ছুরি), যার দৈর্ঘ্য-৬৫ সে.মি.; ০১ (এক) টি ছোট ছোরা (ছুরি), যার দৈর্ঘ্য-৩৮ সে.মি. এবং ০১(এক) টি চাকু, যার দৈর্ঘ্য-২৫ সে.মি.; উদ্ধার করে। উক্ত ককটেল সদৃশ্য বস্তু এবং দেশীয় অস্ত্র সংক্রান্তে স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞাসা করিলে তাহারা ককটেল সদৃশ্য বস্তু এবং দেশীয় অস্ত্রের প্রকৃত মালিক সম্পর্কে কিছু বলতে পারে নাই।

২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে করিলে তাহারা উক্ত ককটেল সদৃশ্য বস্তু এবং দেশীয় অস্ত্রের সম্পর্কে কোন তথ্য দিতে পারে নাই। আসন্ন ঈদকে সামনে রেখে দেশকে অস্তিতিশীল করার উদ্দেশ্য সন্ত্রাসীরা উক্ত ঘটনাস্থলে ককটেল সদৃশ্য বস্তু এবং দেশীয় অস্ত্র সংগ্রহ করছে বলে ধারনা করা হচ্ছে।

৩। উক্ত ককটেল সদৃশ্য বস্তু এবং দেশীয় অস্ত্র জিডিমূলে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানায় হস্থান্তর করা হয়েছে। বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ করা হলে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।