• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি
/ খেলা
মানুষের জীবন কত বড় অদ্ভুত! এইতো গত সপ্তাহেও থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছিলেন শেন ওয়ার্ন৷ অথচ ঘড়ির কাঁটা এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই অস্ট্রেলিয়ায় পৌঁছাল এই লেগস্পিন জাদুকরের জাতীয় পতাকায় মোড়ানো মৃতদেহ। আরো পড়ুন
দলটিতের তারার অভাব নেই এবার। ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লক্ষ্যে বলতে গেলে এবার তারার মেলা বসিয়েছে মোহামেডান। বাংলাদেশের সেরা ক্রিকেটারদের মধ্যে কে নেই মোহামেডানে? সাকিব আল হাসান, মুশফিকুর রহিম,
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আফগানিস্তান। ফলে ১-১ সমতায় শেষ হয়
দুর্দান্ত জয়ে সিরিজের উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ দল। আজ (শনিবার) দ্বিতীয় ও শেষ ম্যাচটি জিতলেই প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। সেই মিশনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। থাইল্যান্ডের কোহ সামুইয়ে শুক্রবার (৪ মার্চ) কিংবদন্তি এই লেগ স্পিনারের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫২ বছর।ফক্স স্পোর্টস জানিয়েছে,
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নতুন দল পেয়েছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। আগের আসরে শেখ জামাল ধানমণ্ডির হয়ে খেলা এই ক্রিকেটারকে এবার দেখা যাবে লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে।
স্বপ্নময় একটি টুর্নামেন্ট কাটলো পাকিস্তানের সেনসেশন শাহিন শাহ আফ্রিদির। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবারই প্রথম অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেলেন। আর প্রথমবারেই দলকে করে দিলেন চ্যাম্পিয়ন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার টুর্নামেন্টের ফাইনালে
ম্যাচ খেলতে যাওয়ার সময় ব্রাজিলের একটি ফুটবল দলের বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় বাসে অবস্থানরত ফুটবলারদের মধ্যে তিনজন গুরুতর আহত হন।  তবে এ দুর্ঘটনার পরও ম্যাচটি খেলেছে বাহিয়া

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।