• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

মারা গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন

Reporter Name / ১৪৩ Time View
Update : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। থাইল্যান্ডের কোহ সামুইয়ে শুক্রবার (৪ মার্চ) কিংবদন্তি এই লেগ স্পিনারের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫২ বছর।ফক্স স্পোর্টস জানিয়েছে, শেন ওয়ার্নকে অচেতন অবস্থায় পাওয়া যায়। ডাকলেও কোনো সাড়া দিচ্ছিলেন না তিনি।

লেগ স্পিনের জন্য বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। যে কারণে অনেকে ওয়ার্নি বলেও ডাকতেন তাকে। ওয়ার্ন খেলুড়ে জীবন পার করেছেন প্রায় ১৫ বছর। এই সময়ে তিনি দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ৭০৮ উইকেট নিয়েছেন। যা আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের দখলে।
১৯৯২ সালে টেস্টে অভিষেক হয় ওয়ার্নের। ওয়ানডেতে প্রথম তিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন তার এক বছর পর। জাতীয় দলের হয়ে ওয়ার্ন সবশেষ ম্যাচটি খেলেছেন ২০০৭ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। টেস্টে মোট ১৪৫ ম্যাচ খেলেন তিনি। ওয়ানডেতে ১৯৪ ম্যাচে তিনি নিয়েছেন ২৯৩ উইকেট।

ক্রিকেটীয় জীবনে একাধিক রেকর্ডের অধিকারী ওয়ার্ন। টেস্টে এক ক্যালেন্ডার বর্ষে তিনি সর্বোচ্চ উইকেট শিকারের নজির গড়েছেন (৯৬)। সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যেও তিনি সবার শীর্ষে। ক্যারিয়ার জুড়ে জাতীয় দলের হয়ে ৪ হাজার ১৭২ রান করেছেন তিনি। টেস্টেও সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে ওয়ার্নের নাম সবার শীর্ষে। অভিজাত ক্রিকেটে তিনি করেছেন ৩ হাজার ১৫৪ রান। এদিকে এদিন সকালে অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটসম্যান রড মার্শও মারা গেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে মার্শের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, মৃত্যুকালে কিংবদন্তি এ ক্রিকেটারের বয়স হয়েছিল ৭৪ বছর।

রড মার্শ ছিলেন প্রথম অস্ট্রেলিয়ান উইকেটকিপার টেস্ট ক্রিকেটে যিনি শতরান করেছিলেন। দীর্ঘদিন কোমায় ছিলেন তিনি। তার মৃত্যুতে বিশ্ব ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।