• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি
/ খেলা
প্রিয়জন ডেস্কঃ ফের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। যদিও ক্রিকেটের ধ্রুপদী লড়াইয়ের আঁচ এখন আর মেলে না, তবু ম্যাচকে ঘিরে আকর্ষণের কমতি নেই। মাঠ আর মাঠের বাইরের নানা ইস্যুতে এশিয়া কাপের আরো পড়ুন
প্রিয়জন ডেস্কঃ প্রথম আসরের সাফল্যের পর এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর নিয়ে উচ্ছ্বাস ছিল বেশি। বিশেষ করে রাজশাহী ও বগুড়ায় এই টুর্নামেন্টের ম্যাচ রাখায় সেখানেও দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। কিন্তু
প্রিয়জন ডেস্কঃ বৃষ্টির কারণে এনসিএল টি-টোয়েন্টির প্রথম দিন রোববার (১৪ সেপ্টেম্বর) বগুড়ার ম্যাচটি পরিত্যক্ত হয়। আবহাওয়া পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির শঙ্কা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে হবে বলে ঠিক করা
প্রিয়জন ডেস্কঃ সুপার ফোর নিশ্চিত করতে আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন, লঙ্কানদের বিপক্ষে
প্রিয়জন ডেস্কঃ আফগানিস্তান ও হংকং ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের ১৭তম আসর। আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে এবারেরে আসর। জয় দিয়ে শুরু
প্রিয়জন ডেস্কঃ সর্বোচ্চ মহাদেশীয় প্রতিযোগিতা এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল। প্রতিটি টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগেই আশার ফানুস উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানায় ক্রিকেটাররা। এবারও তার ব্যতিক্রম হয়নি।
প্রিয়জন ডেস্কঃ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে ডাচদের হারিয়ে হোয়াইটওয়াশ করতে চাইবে টাইগাররা। অন্যদিকে নেদারল্যান্ডস চাইবে অন্তত একটি ম্যাচে জয় নিয়ে দেশে ফিরতে।
প্রিয়জন ডেস্কঃ এক ম্যাচ হাতে রেখেই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো টিম টাইগার্স। শুরুতে শ্রীলঙ্কা পরে পাকিস্তান এবং সবশেষ ডাচরা।

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।