• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

এশিয়া কাপে আজ শ্রীলঙ্কার বিপক্ষে নামবে টাইগাররা

Reporter Name / ১০৪ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

প্রিয়জন ডেস্কঃ সুপার ফোর নিশ্চিত করতে আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন, লঙ্কানদের বিপক্ষে দ্বৈরথ নিয়ে ভাবছেন না তিনি। জানান, চ্যাম্পিয়ন হবার লক্ষ্যেই এগোচ্ছে বাংলাদেশ।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ বেশ আকর্ষণীয়। নিদাহাস ট্রফি থেকেই সাদা বলের যেকোনো ফরম্যাটে দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকে ভক্তরা। এবার এশিয়া কাপেও বাঘ-সিংহের জমজমাট লড়াইয়ের অপেক্ষা।

টি-টোয়েন্টি ফরম্যাটে ২০বারের দেখায় শ্রীলঙ্কার ১২ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় আটটিতে। এর মাঝে নিরপেক্ষ ভেন্যুতে শ্রীলঙ্কার তিন জয়ের বিপরীতে বাংলাদেশের জয় একটিতে। তবে গেল জুলাই মাসে শ্রীলঙ্কার ঘরের মাটিতে ২-১ ব্যবধানে লঙ্কানদের হারিয়েছে লিটন বাহিনী।

শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সময়ে খেলার অভিজ্ঞতা দলে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস তানজিম হাসান সাকিবের।তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো। বিশ্বকাপে ও শেষ সিরিজেও আমরা তাদের সঙ্গে জিতেছি। এটা আমাদের একটা এক্সট্রা বুস্টআপ দেবে। যেহেতু তাদের সঙ্গে ম্যাচ খেলেছি সেজন্য তাদের প্রতিটি খেলোয়াড়কে আমরা জানি। তাদের দুর্বলতাকেও জানি।’

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবার পথটা কঠিন হলেও বাংলাদেশের কাছে ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ দাবি করেন তানজিম সাকিব। জানান, প্রতিপক্ষ যেই হোক সব ম্যাচেই জয়ের জন্য মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

তানজিম হাসান সাকিব বলেন, ‘একটা টুর্নামেন্ট আমরা খেলতে আসছি এবং আমাদের টার্গেট অনেক হাই। যে দলের বিপক্ষেই খেলা হোক না কেন, জেতাটা মুখ্য বিষয়।’

এশিয়া কাপের দলগুলোর বিশ্লেষণ নিয়ে বাংলাদেশকে নিয়ে অশ্বীনের তীর্যক মন্তব্যকে পাত্তা দেননি তানজিম। বরং নিজের আগ্রাসী বোলিংয়ের মতোই জানালেন মাঠের খেলাতেই নিজেদের সেরা খেলা উপহার দিতে চান তারা।

তানজিম হাসান সাকিব বলেন, ‘কে কী বললো না বললো, এগুলো বিষয় না। আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি। আমরা আমাদের সেরাটা খেলবো। এখন আমাদের বড় দল বললো নাকি ছোট দল বললো, সেটা দেখার সময় নেই।’

আজ শনিবার শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দুই দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।