
প্রিয়জন ডেস্কঃ বৃষ্টির কারণে এনসিএল টি-টোয়েন্টির প্রথম দিন রোববার (১৪ সেপ্টেম্বর) বগুড়ার ম্যাচটি পরিত্যক্ত হয়। আবহাওয়া পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির শঙ্কা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে হবে বলে ঠিক করা হয়।
তবে তাতেও লাভ হয়নি। বৃষ্টিতে রাজশাহী স্টেডিয়ামে সরিয়ে নেওয়া ঢাকা ও বরিশালের মধ্যকার সোমবার সকালের ম্যাচও পরিত্যক্ত হয়েছে।
প্রাথমিক সূচিতে ঢাকা-বরিশাল ম্যাচটি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য ম্যাচটি আগে ভাগেই সরিয়ে আনা হয়েছিল রাজশাহীতে। সেখানেও প্রকৃতির ইতিবাচক সাড়া মেলেনি। তাই মোসাদ্দেক হোসেন সৈকত, জিসান আলম, সালমান হোসেন ইমনদের আর মাঠে নামা হয়নি। ফলে দর্শকদের সঙ্গে হাসি-ঠাট্টা করেই সময় কাটান তারা।