• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র কোরআনই পারে মানুষকে ঐক্যবদ্ধ করতে: মিজানুর রহমান আজহারী জাতিকে আবারও ঐক্যবদ্ধ করতে হলে গণভোটের রায়ের সমাধান করতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান এমপি তাফসির মাহফিলে যোগ দিতে রাজশাহীতে আজহারী, ফুলেল শুভেচ্ছায় বরণ রাত নামার আগেই কানায় কানায় পূর্ণ রাজশাহীর মাদ্রাসা মাঠ আজহারীর মাহফিলে জনস্রোত, মাদ্রাসা মাঠে লাখো মানুষের সমাগম মহিলা জামায়াত নেত্রী মরিয়ম বেগমের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক আজহারীর মাহফিলে পকেটমারের অভিযোগে ৩৭ নারী আটক রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত মজুরি ঘোষণার দ্বিতীয় দিনেও গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ নারীদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন বিশ্বসুন্দরী জেনিফার

রাত নামার আগেই কানায় কানায় পূর্ণ রাজশাহীর মাদ্রাসা মাঠ

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কুরআন মাহফিল ঘিরে ব্যাপক জনসমাগম হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা নামার আগেই মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ। আজ এশার নামাজের পর মঞ্চে উঠে বয়ান করবেন ড. মিজানুর রহমান আজহারী। তাঁর বয়ান শোনার অপেক্ষায় রাজশাহীসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ মাঠে অবস্থান করছেন।

সরেজমিনে দেখা যায়, রাজশাহী নগরী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসল্লিরা মাহফিলস্থলে আসছেন। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ একাই যোগ দিয়েছেন মাহফিলে। প্রিয় ইসলামি আলোচককে সরাসরি দেখা এবং তাঁর মুখে কুরআনের তাফসির শোনার আশায় অনেকে আগেভাগেই মাঠে জায়গা করে নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। একপর্যায়ে সন্ধ্যার আগেই মুসল্লিদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো মাঠ।

বিকেল ৩টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে বিকেল থেকে মাগরিব পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা ইসলামি সংগীত ও গজল পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে মাহফিল প্রাঙ্গণ। এ ছাড়া বিভিন্ন ইসলামি স্কলার, শিক্ষাবিদ ও অধ্যাপক তাঁদের বক্তব্যে ধর্মীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

এদিকে আজ এশার নামাজের পর ড. মিজানুর রহমান আজহারী মঞ্চে উঠে বয়ান করবেন। তাঁকে একনজর দেখা এবং সরাসরি তাঁর মুখে কুরআনের তাফসির শোনার প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন উপস্থিত মুসল্লিরা। তবে তিনি কোন পথে মাহফিলস্থলে আসবেন, তা এখনো জানা যায়নি।

অন্যদিকে রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীর বিভিন্ন আসনের সংসদ সদস্য (এমপি) মহোদয়, যাঁদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে, তাঁদের কাউকেই মঞ্চে দেখা যায়নি।

নুর/ এনএ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।