• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র কোরআনই পারে মানুষকে ঐক্যবদ্ধ করতে: মিজানুর রহমান আজহারী জাতিকে আবারও ঐক্যবদ্ধ করতে হলে গণভোটের রায়ের সমাধান করতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান এমপি তাফসির মাহফিলে যোগ দিতে রাজশাহীতে আজহারী, ফুলেল শুভেচ্ছায় বরণ রাত নামার আগেই কানায় কানায় পূর্ণ রাজশাহীর মাদ্রাসা মাঠ আজহারীর মাহফিলে জনস্রোত, মাদ্রাসা মাঠে লাখো মানুষের সমাগম মহিলা জামায়াত নেত্রী মরিয়ম বেগমের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক আজহারীর মাহফিলে পকেটমারের অভিযোগে ৩৭ নারী আটক রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত মজুরি ঘোষণার দ্বিতীয় দিনেও গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ নারীদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন বিশ্বসুন্দরী জেনিফার

আজহারীর মাহফিলে জনস্রোত, মাদ্রাসা মাঠে লাখো মানুষের সমাগম

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কুরআন মাহফিল ঘিরে লাখো মানুষের সমাগম ঘটেছে।

শনিবার দুপুর থেকেই রাজশাহীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা মাহফিলস্থলে আসতে শুরু করেন। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। একপর্যায়ে মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকায় ছড়িয়ে পড়ে জনসমাগম।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম শুরু হয়। ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর।

সরেজমিনে দেখা যায়, মাহফিলে অংশ নিতে রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা ও বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসেছেন। কেউ পরিবার নিয়ে, কেউ আবার দলবদ্ধভাবে মাহফিলে যোগ দিয়েছেন। অনেককে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সকাল থেকেই মাঠে অবস্থান নিতে দেখা যায়। মাঠের ভেতরে জায়গা না পেয়ে অনেকে আশপাশের সড়ক ও নির্ধারিত স্থানে অবস্থান করছেন। নারী ও পুরুষের জন্য পৃথক ব্যবস্থাতেও বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মাহফিলে আসা নওগাঁর এক মুসল্লি বলেন, ‘ড. মিজানুর রহমান আজহারীর আলোচনা সরাসরি শোনার জন্য নওগাঁ থেকে এসেছি। তাঁর কোরআনের তাফসির ও গুরুত্বপূর্ণ আলোচনা শোনার অপেক্ষায় রয়েছি। আশা করছি, তাঁর আলোচনা থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারব। এত মানুষের সঙ্গে একই মাহফিলে উপস্থিত হতে পেরে ভালো লাগছে।’

বিপুলসংখ্যক মানুষের সমাগমে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে চাপ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন।

দূরদূরান্ত থেকে আসা মুসল্লিরা প্রিয় বক্তা শায়খ ড. মিজানুর রহমান আজহারীর আলোচনা শোনার অপেক্ষায় রয়েছেন। মাহফিলকে কেন্দ্র করে মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

নুর/ এনএ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।