• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত মজুরি ঘোষণার দ্বিতীয় দিনেও গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ নারীদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন বিশ্বসুন্দরী জেনিফার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ক্লাসে উপস্থিত মাত্র ১ শিক্ষার্থী রাজশাহীতে ডিবির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ইয়াবা উদ্ধার আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে সন্ত্রাস নির্মূল সম্ভব নয়: ইমাজ উদ্দিন মণ্ডল এইচএসসি পাসে ইজি ফ্যাশনে চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ দুই শিক্ষার্থীর পরিবারকে চার লাখ টাকার বীমার চেক দিল রুয়েট রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়া নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ রাজশাহীতে এলজিইডি‘র আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের আওতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তিন দিনব্যাপী ‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাইকা ও প্রকল্পের প্রতিনিধিদের রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম। তিনি বলেন, রাজশাহীকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার যে সুন্দর পরিবেশ ও উদ্যোগ আমরা দেখেছি, তা সত্যিই প্রশংসনীয়। রাসিক প্রশাসক মাহফুজুর রহমানের নেতৃত্বে রাজশাহী এগিয়ে যাচ্ছে। রাজশাহী সফরের এই অভিজ্ঞতা ও অর্জন গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যক্রমে কাজে লাগাতে চাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো, প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান, রাসিকের সচিব সোহেল রানা এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।

তিন দিনব্যাপী এ কর্মশালায় গ্রিন ও ক্লিন সিটি হিসেবে পরিচিত রাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ ছাড়া এলজিইডি, জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিরাও কর্মশালায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিন দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গোসহ অন্যান্য অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

কর্মশালার অংশ হিসেবে গত ২৪ নভেম্বর রাতে হোটেল গ্র্যান্ড রিভারভিউতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং এলজিইডি‘র ইউডিসিজিপি‘র উদ্যোগে ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাইলট অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ডস নাইট’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ দেশের সব সিটি কর্পোরেশনের মধ্যে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনকে পুরস্কৃত করা হয়। আনুষ্ঠানিকভাবে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের হাতে জাইকা ও প্রকল্পের প্রতিনিধিরা এ পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।