রাজশাহীতে মহিলা জামায়াতের নেত্রী মুহতারিমা মরিয়ম বেগম ইন্তেকাল করেছেন। শনিবার (২৮ নভেম্বর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।
শনিবার দেওয়া এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তাঁরা বলেন, মরিয়ম বেগম আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সংগঠনের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রেখে গেছেন। দ্বীনি আন্দোলনের কাজে তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধ সংগঠনের সহকর্মীদের অনুপ্রেরণা জোগাবে।
মরিয়ম বেগম রাজশাহী মহানগরীর হুজরীপাড়া ইউনিয়ন মহিলা জামায়াতের সভানেত্রী ও কর্ণহার থানার কর্মপরিষদ সদস্য ছিলেন। তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নুর/ এনএ