• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

২ রিভিউ হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, আইরিশদের নেই ৩ উইকেট

Reporter Name / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

লাঞ্চের আগেই স্বাগতিক বাংলাদেশ দুই রিভিউ হারানোয় জুটি গড়ার চেষ্টায় ছিল অধিনায়ক বালবার্নি-টেক্টর। তবে এ জুটি মাথাব্যথার কারণ হওয়ার আগেই ভেঙে দেন তাইজুল ইসলাম। তার ঘূর্ণিতে এলবির শিকার হয়ে ফেরেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। ৫০ বল খেলে ১৬ রান করেন তিনি। তার বিদায়ে ভাঙে ২১ রানের জুটি।

এতে করে ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৯ রান নিয়ে লাঞ্চে গিয়েছে আইরিশরা। ক্রিজে হ্যারি টেক্টরের সঙ্গী কার্টিস ক্যাম্ফার। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই সাবধানী ছিলেন আইরিশ দুই ওপেনার। পঞ্চম ওভারে বিচ্ছিন্ন হয় আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটি। দুর্দান্ত এক ডেলিভারিতে অভিষিক্ত ওপেনার কমিন্সকে এলবিডব্লিউ করেন শরিফুল। ৪ মেরে রানের খাতা খোলা কমিন্স ফেরেন ৫ রানে। এরপর নিজের দ্বিতীয় ওভারে সাফল্য পান এবাদত। শান্তর ক্যাচ বানিয়ে ফেরান জেমস ম্যাককলামকে। এক চারে ৩৪ বলে ১৫ রান করেন আইরিশ ওপেনার।

বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার নিয়ে। ছেলের অসুস্থতার কারণে ব্যস্ত তামিম ইকবালকে নিয়ে শঙ্কা থাকলেও তিনি একাদশে রয়েছেন। এ টেস্ট থেকে আগেই ছিটকে গেছেন তাসকিন আহমেদ, সাইড স্ট্রেইনে ভুগছেন তিনি।

আয়ারল্যান্ডের একাদশে টেস্ট অভিষেক হয়েছে মারে কমিন্স, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, গ্রাহাম হিউম ও বেন হোয়াইটের। লেগ স্পিনার হোয়াইট এর আগে কখনো প্রথম শ্রেণির ম্যাচই খেলেননি। আইরিশদের জার্সি গায়ে অভিষেক হয়েছে পিটার মুরেরও। তবে তার অভিজ্ঞতা আছে টেস্টের। জিম্বাবুয়ের হয়ে সবশেষ ম্যাচটা আবার খেলেছিলেন এই মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামেই।

বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।

আয়ারল্যান্ড স্কোয়াড
মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বলবার্নি, হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, মার্ক এডেয়ার, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।