• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আবারও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা, এবার বাধা বৃষ্টি ভোটের লড়াই পেরিয়ে সৌজন্যের রাজনীতি: রাজশাহী-৩ আসনে বিএনপি-জামায়াত প্রার্থীর শুভেচ্ছা বিনিময় তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা ফলাফলের রাজশাহী-৫ আসনের দুর্গাপুরে ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ চট্টগ্রাম-১৩ : ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা নিয়ে গেল দুর্বৃত্তরা ভোটকেন্দ্রে ফোন ব্যবহারের সুযোগ রেখেই ইসির প্রজ্ঞাপন জারি টি-টোয়েন্টি বিশ্বকাপ: অবশেষে মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ ঝালকাঠি-১ আসনে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল বাস সংকট, বাড়তি ভাড়া আর যানজটে নাকাল ঘরমুখো মানুষ

আবারও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা, এবার বাধা বৃষ্টি

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যেন নাটকীয়তা চলছেই। এবার প্রকৃতির লীলায় এ ম্যাচ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) রাজি করালেও শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে যেতে পারে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি। ফলে আবারও বড় ক্ষতির শঙ্কায় আইসিসি।

শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির কথা জানিয়েছে। যার ফলে আগামীকাল (রোববার, ১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা বেড়েছে।

আর একই সময়ে কলম্বোর খেত্তারামার রানাসিঙ্গে প্রেমাদাসা স্টেডিয়ামে টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত-পাকিস্তানের।

দিনের বেলা স্টেডিয়াম এলাকায় তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকলেও বিকেলে ৫০ থেকে ৭০ শতাংশ বৃষ্টির সম্ভাবনাসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

রাত ৮টার পর আবহাওয়ার উন্নতি হতে পারে। প্রেমাদাসা স্টেডিয়ামে উন্নত ড্রেনেজ ব্যবস্থা থাকায় বৃষ্টি থামার ১ ঘণ্টার মাঝে খেলা শুরুর উপযোগী করা সম্ভব। তবে পূর্ণাঙ্গ ম্যাচ নিয়ে শঙ্কা ক্রমেই বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।