• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

আজ শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযানে প্রপিতক্ষ শ্রীলঙ্কা

Reporter Name / ১৪৫ Time View
Update : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩

আজ শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান, যেখানে প্রপিতক্ষ শ্রীলঙ্কা। যারা বিশ্বকাপ শুরু করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। বাংলাদেশও চায় জয় দিয়ে আসর শুরু করতে। বিশ্ব মঞ্চে যে জয়ের জন্য গত নয় বছর ধরে অপেক্ষায় মেয়েরা। কেপটাউনে রাত এগারটায় শুরু হবে ম্যাচ। যে ম্যাচে বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট হতে পারেন একজন লঙ্কান। 

শত্রুর গোপন খবর ফাঁস করে দিতে বাংলাদেশের আছেন হাসান তিলকারত্নে। মাত্র কদিন আগেও ছিলেন লঙ্কানদের কোচ। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতার খবর এখন বাংলাদেশের সবচেয়ে ভাল জানা। সেটাই দু’দলের মাঝে হতে পারে ব্যবধান।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, আমরা শ্রীলঙ্কান কোচ কে নিয়েছি আমাদের জন্য। তাই তাদের শক্তি ও দূর্বলতার কথা কিন্তু আমরা জানি। মোটামুটি আমরা সেভাবেই প্ল্যান করেছি। এখন শুধু মাঠে তা প্রয়োগের পালা। 

শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু বলেন, আমাদের সাবেক কোচ এখন বাংলাদেশের কোচ। সে আমাদের সিক্রেট জানে। তবে আমরা আমাদের প্ল্যান ও শক্তির উপর ভরসা রাখতে চাই।

প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চমক জাগানো শুরু করেছে শ্রীলঙ্কা। সেই তুলনায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে। শুধু যে প্রস্তুতি ম্যাচে ভারত, পাকিস্তানের কাছে হেরেছে তা নয়, বিশ্বকাপেই গত তিন আসরে জয়শূণ্য।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, চার বিশ্বকাপ খেলছি। কিন্তু ২০১৪ ছাড়া জিততে পারিনি। আমরা প্রথমে একটা ম্যাচ জিততে চাই এবং সেটা পুরো টুর্নামেন্টে ছড়িয়ে দিতে চাই। তারপরের লক্ষ্য সেমিফাইনাল খেলতে চাই।

মাত্র কদিন আগে বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে হারিয়ে গেছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের মঞ্চের সেই জয় উদ্দীপ্ত করছে লঙ্কান নারীদের। বাংলাদেশের স্পিন নিয়ে প্রতিপক্ষের চিন্তা থাকলেও নিগার সুলতানা তাকিয়ে দলগত লড়াইয়ের দিকে।

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, আমরা প্র্যাকটিস ম্যাচ ভালো করতে পারিনি। সেখানে অনেকগুলো পজিটিভ দিক ছিল, যদি সেগুলো গ্রহণ করে মূল ম্যাচে খেলতে পারি তাহলে আমাদের জন্য ভালো কিছুই হবে। 

দক্ষিণ আফ্রিকার মাটিতে কদিন আগে যুব বিশ্বকাপ মাতিয়ে রাখা চারজন আছেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।