• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

গতকাল অ্যাঙ্গার্সকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি

Reporter Name / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

মাঠে ফিরেই মেসির গোল, জয় পেল পিএসজিআর্জেন্টাইন তারকা লিওনেল মেসির দলে থাকাটা যে কতটা আত্মবিশ্বাসের সেটি প্রমাণ হলো আরও একবার। দলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে আছেন ছুটিতে। আমেরিকায় তাকে সঙ্গ দিচ্ছেন দলের আরেক তারকা আশরাফ হাকিমি। এমন অবস্থায় ঘরের মাঠে গতকাল অ্যাঙ্গার্সকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি।
তিন সপ্তাহের বেশি সময়ের বিরতির কোনো ছাপ পড়ল না লিওনেল মেসির খেলায়। বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার মাঠে নেমে ঝলক দেখালেন আর্জেন্টাইন এ তারকা। পায়ের কারিকুরি দেখালেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা নেইমারও। আর এই জয়ে ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে শীর্ষস্থান আরেকটু পাকাপোক্ত করল পিএসজি।
ম্যাচের আগে ওয়ার্মআপে কাল মেসি ছিলেন বেশ সাধারণ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের বাকি সব সদস্য নিজের প্রথম ক্লাব ম্যাচের আগে যেখানে মেডেল দেখিয়েছেন, মেসি সেখানে ‘অমর পেলে’ লেখা সাদা একটি টিশার্ট পরে এসেছিলেন। একই টিশার্ট পরেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও। ম্যাচও শুরু হয় প্রয়াত পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট করতালির মধ্য দিয়ে।
প্রথম ভালো আক্রমণেই পঞ্চম মিনিটে এগিয়ে যায় পিএসজি। মেসির কাছ থেকে বল পেয়ে মুকিয়েলে নিচু ক্রসে খুঁজে নেন একিতিকেকে। এর পর বাকি কাজটা নিজেই সারেন তিনি। ২৪তম মিনিটে মেসির চমৎকার ফ্রি কিকে সার্জিও রামোসের হেড কোনোমতে ফেরান প্রতিপক্ষ গোলরক্ষক। দুই মিনিট পর আর্জেন্টাইন মহাতারকার আরেকটি ফ্রি কিক ফিস্ট করে ব্যর্থ করে দেন তিনি। ৩৩তম মিনিটে মেসির আরও একটি শট ফিরিয়ে দেন এই গোলরক্ষক। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।  দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে অ্যাঙ্গার্স। তবে একাধিক সুযোগ পেয়েও কাজ লাগাতে পারেনি দলটি। ৬০তম মিনিটে বিপজ্জনক জায়গা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি আব্দাল্লা সিমা। ৭২তম মিনিটে মুকিয়েলের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন মেসি। শুরুতে লাইন্সম্যান অফসাইড দিলেও পরে গোলের পক্ষে বাঁশি বাজান রেফারি। ৮৩তম মিনিটে মেসির দুর্দান্ত কারিকুরির পর বল জালে পাঠান নেইমার। তবে তিনি অফসাইডে থাকায় মেলেনি গোল। ৯০তম মিনিটে তার ফ্রি কিক কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
লিগ ওয়ানে নিজেদের শেষ ম্যাচে লেসের কাছে ৩-১ গোলে হেরেছিল পিএসজি। এর পর লিগে প্রায় ৯ দিনের বিরতি ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এই সময়ের মধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তাই ঠিক পরের ম্যাচেই চেহারা বদলে গেল লিগ ওয়ান চ্যাম্পিয়নদের


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।