• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

বিশ্বকাপের ফাইনালের আগে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পড়েছে ফ্রান্স

Reporter Name / ১৩৯ Time View
Update : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

বিশ্বকাপের ফাইনালের আগে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পড়েছে ফ্রান্স। দলের একাধিক খেলোয়াড় ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছে। চলছে তাদের সেবা শশ্রুষা। অসুস্থ ফুটবলারের সংখ্যা নাকি বেড়েই চলেছে। এমনই খবর করেছ একাধিক ফরাসি সংবাদমাধ্যম। ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ এ নিয়ে প্রতিবেদনের শিরোনাম করেছে-‘ এমবাপ্পেদের ফ্রান্স যেন ‘মিনি হাসপাতাল’!’

প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিযোগিতা শুরু হওয়ার আগে থেকেই চোটের জন্য ফ্রান্সের দল থেকে ছিটকে গিয়েছেন করিম বেনজেমাসহ একাধিক তারকা। আর ফাইনালের আগে দু’বারের বিশ্বকাপজয়ী মধ্যপ্রাচ্যের এক ভাইরাসের হানায় আক্রান্ত। ‘ক্যামেল’ নামক এই ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে জ্বর আসবে, এরপর কাশি শুরু হবে, থাকবে ডায়রিয়া আর বমি বমি ভাবও। এমন ভাইরাস নিয়ে মাঠে খেলা যাওয়া অসম্ভব। ঠাণ্ডাজনিত কারণে এমন জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।

এর আগে ভাইরাসে আক্রান্ত হয়ে মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনালের খেলতে পারেননি ডিফেন্ডার দায়োত উপামেকানো ও আদ্রিয়েঁ হাবিয়েঁ। এবার নীল-সাদা ব্রিগেডের বিরুদ্ধে মাঠে নামার আগে একই ভাইরাসে আক্রান্ত হলেন স্ট্রাইকার ফরোয়ার্ড কিংসলি কোমান।

ফ্রান্সের লে’কিপ নামক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে ফ্রান্স শিবিরে আতঙ্ক ছড়ানো ভাইরাসের লক্ষণ দেখা দিয়েছে রাফায়েল ভারানে এবং ইব্রাহিম কোনাতের শরীরেও।

ফরাসিদের ডিফেন্সের প্রাণ হলেন রাফায়েল ভারানে। তিনি মাঠে থাকলে নিশ্চিন্ত আক্রমণে ওঠেন আন্তোনি গ্রিজমান-এমবাপেরা। তাই এমন ম্যাচ উইনার শেষ পর্যন্ত খেলতে না পারলে সেটা যে দলের জন্য ক্ষতি করবে, সেটা বেশ ভালোই জানেন দিদিয়ের দেশ। দায়োত উপামেকানোর পরিবর্তে মরক্কোর বিরুদ্ধে ডিফেন্স সামলেছিলেন কোনাতে। কিন্তু দুজনই আক্রান্ত হওয়ায় তাদের বিকল্প নিয়ে বেশ ভুগতে হবে ফরাসি কোচকে। এরমধ্যে সেন্ট্রাল মিডফিল্ডার আন্দ্রে রাবিওত যদি সময় মতো ফিরতে না পারেন তাহলে আর্জেন্টিনার বিরুদ্ধে লড়াইয়ে টিকে থাকাটাই কঠিন হয়ে পড়বে ফ্রান্সের জন্য।

১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় লুসেল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।

লিওনেল মেসিদের বিরুদ্ধে নামার আগে বেশ চিন্তায় গতবারের বিশ্বজয়ী কোচ দিদিয়ের দেশ।

ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেন, ‘এই মওসুমে ফ্লু হয়। সেটাই হচ্ছে অনেকের। আমরা সবাই সাবধানে থাকার চেষ্টা করছি। ফুটবলারদের অনেকের সমস্যা হচ্ছে। অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে গিয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে সংক্রমণ হতে পারে। কারণ কাতারের স্টেডিয়ামগুলিতে তাপমাত্রা সহনশীল রাখার জন্য শীতাতপ যন্ত্র ব্যবহার করা হচ্ছে। খেলা দেখতে বিভিন্ন দেশের হাজার মানুষ আসছেন। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে এ ধরনের ফ্লু সহজেই ছড়িয়ে পড়তে পারে। তবে আমরা সবার দিকে নজর রাখছি। আশাকরি পূর্ণশক্তির দল মাঠে নামাতে পারব।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।