• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

হোয়াইটওয়াশ দেওয়ার লক্ষে বাংলাদেশ

Reporter Name / ১৩৭ Time View
Update : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

টানা দুই ম্যাচ জিতে সিরিজ মুঠোয় ভরেছে বাংলাদেশ। আজ জিতলে ভারত হোয়াইটওয়াশ। সেটাই লক্ষ্য বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতকে হারাতে মাঠে নামবে টাইগাররা। অপরদিকে শেষ ম্যাচ জিতে সম্মান বাঁচাতে লড়বে ভারত। বেলা ১২টায় শুরু হবে ম্যাচ। ইনজুরির দরুন আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। এদিকে স্পিনার কুলদীপ যাদবকে দলে নেওয়া হয়েছে।

২০১৫ সালে ভারতের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর মেহেদী হাসান মিরাজের বীরত্বে আবার ঘরের মাঠে সিরিজ জয়। চট্টগ্রামে শেষ ম্যাচ জিততে পারলে প্রথমবারের মতো ওয়ানডের অন্যতম পরাশক্তি ভারতকে হোয়াইটওয়াশের স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের।

তামিম ইকবালের অনুপস্থিতিতে টাইগারদের অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন দাস হোয়াইটওয়াশের ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন। চট্টগ্রাম আসার সময় বিমান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি ‘মিশন পূর্ণ’ করার কথা বলে হোয়াইটওয়াশের কথাই বোঝাতে চেয়েছেন। শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে খোলাসা করলেন টাইগারদের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট। ভারতকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ দেখছেন তিনি।

ম্যাকডারমট বলেন, ‘বাংলাদেশ কখনো ভারতকে ৩-০ ব্যবধানে হারায়নি। এটাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। না জিতলেও আমাদের যেন সহজে হারানো না যায়, সেটা নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা নিউজিল্যান্ডে কিছু ম্যাচে জয়ের কাছাকাছি গিয়ে হেরেছি। পাকিস্তানের বিপক্ষেও টি ২০ বিশ্বকাপে জয়ের খুব কাছাকাছি এসেছিলাম। সেমিফাইনাল খেলার সম্ভাবনাও ছিল বাংলাদেশের।’

তিনি বলেন, ‘কাজ এখনো শেষ হয়নি। জানি দল হিসাবে আমরা কিছু সাফল্য পেয়েছি। কিছু ব্যর্থতাও। কিন্তু আমরা কোনো আন্তর্জাতিক ম্যাচকে হালকাভাবে নিই না। আমরা প্রথম ম্যাচের পর সেটাকে পেছনে ফেলে এসে দ্বিতীয় ম্যাচটি জিতেছি।’

বাংলাদেশ চাপের মুখেও জিততে অভ্যস্ত হচ্ছে উল্লেখ করে ফিল্ডিং কোচ বলেন, ‘আমরা প্রতিযোগিতাপূর্ণ দলের মতো খেলছি। বাংলাদেশ সহজে হার মানে না। এর মানে হচ্ছে, আমরা প্রায়ই চাপের মুখে খেলছি। জয়-পরাজয় যাই হোক না কেন, আমরা সে ম্যাচ থেকে অনেক কিছু শিখতে পারি। আমি জানি দ্বিতীয় ম্যাচ জয়ের পর ছেলেরা আরও একটি জয়ের অপেক্ষায় আছে।’

শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে দুই দল। সকালে বাংলাদেশ দলের হালকা অনুশীলনের পর দুপুরে ভারত প্রস্তুতি সেরেছে। সিরিজ নিশ্চিত হওয়ায় সাকিব, মোস্তাফিজ, মিরাজসহ একাদশের গুরুত্বপূর্ণ কয়েকজনকে ছাড়াই হালকা মেজাজে অনুশীলন করতে দেখা গেছে টাইগারদের।

এদিকে সিরিজ হাতছাড়া হলেও শেষ ম্যাচে জয় ছাড়া ভারত অন্য কিছু ভাবছে না বলে জানালেন স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘অবশ্যই আমরা জিততে চাই। আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই। কিছু বিষয় আমাদের নিশ্চিত করতে হবে। প্রক্রিয়ায় মনোযোগ দেব। ম্যাচটা জিতে ওয়ানডে সিরিজ শেষ করতে চাই।’

আগের দুই ম্যাচ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমরা জয়ের কাছাকাছি ছিলাম।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা আছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ বড় দল, বিশেষ করে ঘরের মাঠে। উপমহাদেশে তারা খুব ভালো। আমার মনে হয়, টি ২০ বিশ্বকাপেও তারা ভালো করেছে। তারা গত কয়েকবছর ধরে ভালো ক্রিকেট খেলছে। আমি নিশ্চিত, বাংলাদেশ ভালো একটা বিশ্বকাপের স্বপ্ন দেখছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।