• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে সৌদি আরব যা বললেন আর্জেন্টিনার কোচ

Reporter Name / ১৩৬ Time View
Update : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

আর্জেন্টিনার বিপক্ষে যেখানে লড়াই করাই ছিল বড় চ্যালেঞ্জ, সেই আর্জেন্টিনার বিপক্ষেই বিজয় কেতন ওড়ালো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের তালিকায় নিজেদের নামটি লিখিয়ে নিল সৌদি।

এদিকে সৌদি আরবের কাছে নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচ হারের পর পরের দুই ম্যাচ জয়ছাড়া কোনো পথ খোলা নেই বলে মনে করছেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়ায় এমনটিই জানিয়েছেন তিনি।

বিশ্বকাপে সৌদি আরবের পর মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষেও মাঠে নামতে হবে মেসি-ডি মারিয়াদের। প্রথম ম্যাচের হতাশাকে ঝেড়ে ফেলে দলকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানান স্কালোনি।

তিনি বলেন, ‘উঠে দাঁড়িয়ে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই। এটা নিয়ে এত বিশ্লেষণও আমরা করতে চাই না। আজকের দিনটা হতাশার। তবে আমাদের মাথা উঁচু রাখতে হবে।’

কাতার বিশ্বকাপে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল ফিফা র্যাং কিংয়ের ৩ নম্বর দল আর্জেন্টিনা। স্কালোনির বিশ্বাস এক ম্যাচ হারে দলের ফেভারিট তকমা মুছে যায়নি।

তিনি যোগ করেন, ‘ম্যাচের আগে আমরা ফেভারিট হিসেবে নেমেছিলাম। এখনো তাই আছি। বিশ্বকাপে এমনটা হতেই পারে। যে বিষয়গুলো আমাদের পক্ষে যায়নি সেগুলো নিয়ে কাজ করতে হবে। দুটা ম্যাচ আছে। সেগুলোতে মরিয়া হয়ে খেলতে হবে আমাদের।’

ম্যাচে সৌদি আরবের অফসাইড ফাঁদে পড়ে ৩ গোল হাতছাড়া হয় আর্জেন্টিনার। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পর তারা গোছানো ফুটবল খেলতে পারেনি। তার পরও স্কালোনি মনে করেন প্রস্তুতি বা পরিকল্পনার ঘাটতি ছিল না।

তিনি বলেন, ‘আমরা এর চেয়ে ভালো প্রস্তুতি নিয়ে এ টুর্নামেন্টে নামতে পারতাম না। ফুটবলের বিষয়টি এমনই। আর বিশ্বকাপ পুরো ভিন্ন একটা টুর্নামেন্ট। শুরুর ম্যাচ হেরেছি কিন্তু লড়াই করার জন্য আমাদের দুটো ম্যাচ বাকি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।