• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি নিরাপত্তাপ্রধান আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করলো ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম রাজশাহী রেঞ্জ ডিআইজিকে আইনি নোটিশ রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকা হতে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৫। টানা ৭ দিনের ছুটি শুরু আজ বাগদাদে মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন ও রকেট হামলা

দশর্কের সামনেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব ফুটবলারের

Reporter Name / ১৯৪ Time View
Update : সোমবার, ৫ জুলাই, ২০২১
দশর্কের সামনেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব ফুটবলারের
দশর্কের সামনেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব ফুটবলারের

হাজার দর্শকের সামনে ফুটবল মাঠেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিলেন এক ফুটবলার। আর তার সেই প্রস্তাবে সাড়া দিলেন বান্ধবীও; অবশ্য ম্যাচ শেষ করেই।

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় মেজর লিগ সকারে (এমএলএস) রোববার মিনেসোটা ইউনাইটেড ও সান জোস আর্থকোয়েক দলের খেলা শেষে ঘটেছে এমন রোমান্সে টইটম্বুর ঘটনা।

গণমাধ্যম দ্য ভকালিংক জানিয়েছে, মিনেসোটা ইউনাইটেড এফসি’ মিডফিল্ডার হাসানি ডটসন স্টিফেনসন মাঠে এ কাণ্ড ঘটিয়েছেন। ম্যাচ শেষে বান্ধবী পেত্রা ভুচকোভিচকে সাইডলাইনে ডেকে দর্শক ও ক্যামেরার সামনে বিয়ের প্রস্তাব দেন। হাঁটু গেড়ে বসে পেত্রাকে নিবেদন করেন, আমাকে বিয়ে করবে? এর পর হাতের মুঠোয় রাখা ঝকঝকে হীরের আংটি বের করেন। এমন মুহূর্তে এমন প্রস্তাব পেয়ে বিস্মিত হন পেত্রা। লজ্জায় লাল হয়ে ওঠে তার মুখ। দুহাতে মুখও ঢেকে ফেলেন। এর পরই রাজি হয়ে যান। খুশিতে ফুটবলারের চোখ চকচক করে ওঠে। উঠে দাঁড়িয়ে আংটি পরিয়ে দেন বান্ধবীর অনামিকায়। এর পর একে অপরকে জড়িয়ে ধরেন। সব দৃশ্যই ধরা পড়ে ক্যামেরায়। রোমান্টিকতার এক আবহে ঢেকে পড়ে গোটা ফুটবল মাঠ। গ্যালারি থেকে দর্শকরা উল্লাসে মেতে ওঠেন। চিৎকার ও হৈ-হুল্লোড়ে এ জুটিকে স্বাগত জানান তারা।

এর আগে ম্যাচে সান জোসের সঙ্গে হাসানি ডটসনের মিনেসোটা ২-২ গোলে ড্র করে। এতে পয়েন্ট টেবিলের ছয়ে নেমে গেছে মিনেসোটা ইউনাইটেড। এ নিয়ে সমর্থকদের হতাশ হওয়ার কথা। কিন্তু ম্যাচ শেষে ডটসনের বাগদানের ঘটনায় উচ্ছ্বসিত হয়ে ওঠে গ্যালারি। কিছু সময়ের জন্য ম্যাচের ফলের বিষয়টি বেমালুম ভুলে যান তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।