প্রিয়জন ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদ-এর গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস বাগদাদ লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এর প্রভাব ইরাকেও ছড়িয়ে পড়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সকালে দূতাবাস লক্ষ্য করে অন্তত পাঁচটি ড্রোন নিক্ষেপ করা হয়। একই সময়ে রকেট হামলাও চালানো হয়।
ইরাকের নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী, বাগদাদে মার্কিন দূতাবাসে এ হামলাটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় ও তীব্র।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দূতাবাসসংলগ্ন এলাকা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।
সূত্র: রয়টার্স