• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

নতুন চুক্তি না হওয়ায় ক্ষতির মুখোমুখি বার্সেলোনা

Reporter Name / ১৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
নতুন চুক্তি না হওয়ায় ক্ষতির মুখোমুখি বার্সেলোনা
নতুন চুক্তি না হওয়ায় ক্ষতির মুখোমুখি বার্সেলোনা

‘ফ্রি এজেন্ট’ হয়ে গেছেন লিওনেল মেসি। বার্সেলোনার সঙ্গে মেসির এক মৌসুমের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। অথচ নতুন চুক্তিতে আবদ্ধ হননি আর্জেন্টাইন তারকা।

চাইলেই ম্যানসিটি, ম্যানইউর মতো ক্লাবে চলে যেতে পারেন তিনি। পাড়ি জমাতে পারেন ইতালিয়ান ক্লাবেও।

তবে এখনও পর্যন্ত বার্সেলোনার কর্মকর্তাদের বিশ্বাস, মনোমালিন্যই হোক, যত সমস্যাই আসুক না কেন, ঘরের ছেলে ঘরেই থাকবে। বার্সার সঙ্গে ১৩ বছরের সম্পর্ক ছিন্ন করবেন না মেসি।

এদিকে আর্জেন্টিনার বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ, কোপা আমেরিকায় মগ্ন মেসি। এ মুহূর্তে বার্সার সঙ্গে চুক্তি নিয়ে মাথা ঘামচ্ছেন না তিনি। দেশকে কোপার শিরোপা এনে দেওয়াই মূল লক্ষ্য মেসির। কোপা মিশন শেষ করেই তবে ইউরোপের ফুটবল ও নিজের ক্যারিয়ার নিয়ে ভাববেন মেসি। আপাতত দেশ নিয়েই ভাবছেন।

বার্সার সঙ্গে মেসি নতুন চুক্তিতে আবদ্ধ হবে কি না সাংবাদিকদের এই প্রশ্নে ক্লাবটির সভাপতি একটি শব্দ উচ্চারণ করেছেন -রিলাক্স। মানে দেরিতে হলেও আমরা শান্ত রয়েছি। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই শেষে মেসি বার্সাতেই ফিরবেন। এমনটাই দৃঢ় বিশ্বাস হুয়ান লাপোর্তার।

এদিকে কোপা আমেরিকা শেষ হতে এখনো ১০ দিন বাকি। এই ১০ দিনে মুক্ত মেসির জন্য বেশ ক্ষতির সম্মুখীন হতে পারে ক্লাব বার্সেলোনা।

খেলাবিষয়ক ইউরোপীয় গণমাধ্যম স্পোর্তের প্রতিবেদনে বলা হয়েছে, মেসির সঙ্গে নতুন চুক্তির আগ পর্যন্ত ক্লাবটি জার্সিতে মেসির ছবি ব্যবহার করতে পারবে না বার্সা। ২০২১-২২ মৌসুম সংশ্লিষ্ট কোনো বিষয়েই মেসির ছবি ব্যবহার করতে পারবে না কাতালান ক্লাবটি। এমনকি ক্লাবের দোকান মেসির জার্সি বিক্রিও করতে পারবে না। এ সময়ে অনেক অর্থ আয় থেকে বঞ্চিত হবে বার্সেলোনা।

এদিকে নতুন এক দুর্ভাবনায় পড়েছে বার্সেলোনা।

এএসের প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মানুযায়ী কোপা আমেরিকা চলাকালীন যদি মেসি চোট পান তাহলে তার চিকিৎসার দায়িত্ব বার্সেলোনার থাকবে না। একইভাবে চোটের কারণে তিনি যদি লম্বা সময় বাইরে থাকেন তাহলে ফিফা থেকে কোনোরকম ক্ষতিপূরণ পাবে না ক্লাব।

বার্সার অন্যতম ফরোয়ার্ড উসমান দেম্বেলের উদাহরণটি এখানে দৃশ্যমান। চলতি ইউরো কাপে ফ্রান্সের হয়ে খেলার সময় উসমান দেম্বেলে চোট পেয়ে প্রায় চার মাসের জন্য ছিটকে গেছেন।

ফিফা প্রোটেকশন প্রোগামের আওতায় এই ফরোয়ার্ডের মাঠের বাইরে থাকাকালীন সময়ের প্রতি দিন বাবদ ২০ হাজার ৫৪৮ ইউরো করে পাবে কাতালান ক্লাবটি, যার সর্বোচ্চ মেয়াদ এক বছর।

কিন্তু কোপা আমেরিকায় মেসি চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলে কোনো অর্থ পাবে না বার্সা।

বার্সেলোনার জন্য আছে আরও কিছু সমস্যা।

মেসি এখন ফ্রি এজেন্ট, তাই তার সঙ্গে চুক্তি করলে লা লিগা এটাকে নতুন খেলোয়াড় কেনা হিসেবে দেখতে পারে। সেক্ষেত্রে এটি ক্লাবের খেলোয়াড়দের ‘বেতনের সীমায়’ প্রভাব ফেলতে পারে।

এমনিতেই করোনার প্রভাবের শুরু থেকে বার্সেলোনার আর্থিক অবস্থা মন্দা চলছে। স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, খেলোয়াড়দের মে মাসের বেতন দিতে ১০ কোটি ইউরো ব্যাংক ঋণ নিতে হয়েছিল বার্সার। সবমিলিয়ে ক্লাবটির দেনার পরিমাণ এখন ১২০ কোটি ইউরো প্রায়।

এমন দৈন্যদশায় মেসিকে হারিয়ে ক্লাবটি আরো ক্ষতির মুখোমুখি হচ্ছে।

সূত্রঃ যুগান্তর


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।