• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ভেনেজুয়েলাকে ০-৩ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

Reporter Name / ১৪৩ Time View
Update : সোমবার, ১৪ জুন, ২০২১

কয়েক সপ্তাহ ধরে চলা নাটকের অবসান ঘটিয়ে অবশেষে কালোমানিকের দেশেই পর্দা উঠল লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা।

সেই ছন্দটা কোপা আমেরিকাতেও টেনে আনল তারা। আক্রমণাত্মক ফুটবল খেলে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে দিল সেলেকাওরা।

অবশ্য কোপার মতো প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে পূর্ণশক্তি নিয়ে মাঠে নামতে পারেনি ভেনিজুয়েলা। ম্যাচের আগেই কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন দলের সেরা আট খেলোয়াড়সহ ১৩ জন।

তাই খর্বশক্তির দল নিয়ে পরাশক্তি ব্রাজিলের মোকাবিলা করতে নামে তারা।

দুর্বল দল নিয়ে তিতের শিষ্যদের কাছে তেতো অভিজ্ঞতা হয়েছে ভেনেজুয়েলার। ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা ফুটবল স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় ভোর তিনটায় ব্রাজিলের মুখোমুখি হয় ভেনেজুয়েলা। ম্যাচে নেইমারের অসাধারণ ফুটবল জাদু দেখেছে বিশ্ব।

তিন গোলের একটি নিজে করেছেন পেনাল্টি থেকে। বাকি দুটি গোলও হয়েছে তার এসিস্টে। তার করা কর্নার কিক থেকে প্রথম গোলটি এসেছে মার্কুইনহোসের পা থেকে। গ্যাব্রিয়েল হেসুসের করা গোলেও ছিল ব্রাজিলের পোস্টার বয়ের ছোঁয়া।

এদিন ব্রাজিলের অধিনায়ক ছিলেন ডফিল্ডার ক্যাসেমিরো। তাই অনেকটা নির্ভার হয়ে আপন মনে খেলেছেন পুরো মাঠজুড়ে।

এক কথায় বিশ্বজুড়ে ভক্ত-সমর্থকদের মন ভরিয়ে দিয়েছেন নেইমার। অনেকের মতে, নেইমারের কাছেই হেরে গেছে ভেনিজুয়েলা।

ম্যাচের ২৩তম মিনিটে প্রথম লিড এনে দেন মার্কুইনহোস।

নেইমারের কর্নার থেকে গোল লাইনের সামনে বল পেয়ে যান মার্কিনিয়োস। সঙ্গে থাকা ভেনেজুয়েলার খেলোয়াড়ের বাধার মুখেও বাম পায়ের দারুণ এক প্লেসিং শটে ভেনেজুয়েলার জালে বল জড়ান তিনি।

এর দুই মিনিট পর জালে বল পাঠান রিশার্লিসন। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

৩০তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে শট নেন নেইমার। তবে ব্যর্থ হন।

৩৯তম মিনিটে প্রথম সুযোগ পায় ভেনেজুয়েলা। হোসে মার্তিনেসের ফ্রি কিক থেকে ফের্নান্দো আরিসতেগেইতার হেড সহজেই ফেরান গোলরক্ষক আলিসন।

যোগ করা সময়ে ভেনেজুয়েলার আরেকটি চেষ্টা ব্যর্থ করে দেন তিনি।

১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। দানিলোকে ইয়োহান কুমানা ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ব্রাজিল।

চোট কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরার পর এ নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন নেইমার।

৮৩তম মিনিটে দারুণ ড্রিবলিংয়ে বল পায়ে ডি-বক্সে ঢুকে পড়েন নেইমার। কাছের পোস্ট দিয়ে শটও নেন, কিন্তু এক জনের পায়ে লেগে একটুর জন্য বাইরে দিয়ে যায় বল।

৮৯ মিনিটে তৃতীয় গোল করে ব্রাজিল। এবারও গোলের নায়ক নেইমার। তার বাড়িয়ে দেয়া পাসকেই ভেনেজুয়েলার জালে জড়িয়ে দেন গাবিগোল খ্যাত গ্যাব্রিয়েল।

নির্ধারিত সময় শেষে ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।