• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ডিপিএলের আম্পায়ার ও ম্যাচ রেফারির ওপর হামলা

Reporter Name / ১৪৯ Time View
Update : রবিবার, ১৩ জুন, ২০২১

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দুই ম্যাচ পরিচালনাকারী আম্পায়ার ও ম্যাচ রেফারিদের  ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার সকালে সাভারে যাওয়ার পথে আশুলিয়ায় আম্পায়ারদের মাইক্রোবাসে এ হামলা হয়।

ওই মাইক্রোবাসে ছিলেন – দুই ম্যাচ রেফারি দেবব্রত পল ও আদিলসহ আম্পায়ার এবং অন্যান্য ম্যাচ অফিসিয়ালরা।

জানা গেছে, সকাল ৯টায় সাভারের বিকেএসপিতে ডিপিএলের দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। সেই ম্যাচ পরিচালনার উদ্দেশে রওয়ানা হয়েছিলেন আম্পায়াররা। তাদের মাইক্রোবাস আশুলিয়ায় আসার পর হামলার শিকার হয়। দীর্ঘক্ষণ আটকেও রাখা হয় আম্পায়ারদের বহনকারী গাড়িটিকে।

শুক্রবার আম্পায়ারের সঙ্গে সাকিবের দুর্ব্যহারের ঘটনায় ঘরোয়া লিগে ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতির বিষয়টি যখন আলোচনায় উঠে আসে তখনই আম্পায়ারদের ওপর এমন হামলার ঘটনা ঘটল।

তবে আম্পায়ারদের গাড়ি হামলার স্বীকারের ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিকেএসপির পাবলিক রিলেশন অফিসার আশরাফুলের দাবি, এ হামলা উদ্দেশ্যমূলক নয়। খেলা সংশ্লিষ্ট কেউ জড়িত নন  এতে।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘আজ ভোরে ডিইপিজেডের সামনে একটি কারখানায় পোশাক-শ্রমিকদের সঙ্গে ঝামেলা বাঁধে। শ্রমিকরা ওই কারখানায় ইট-পাটকেল মেরে সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।এতে  বিকেএসপি যাওয়ার পথে যানজটের সৃষ্টি হয়। সেখানে আম্পায়ার ও খেলোয়াড়ের গাড়িও  আটকা পড়ে। ওই সময় শ্রমিকদের ছোড়া ইট এসে আম্পায়ারের গাড়ির কাঁচ ভেঙে দেয়। তাদের ওপর উদ্দেশ্যমূলক কোন হামলার ঘটনা ঘটেনি।’

তিনি জানান, নির্ধারিত সময়ের চেয়ে দেরি করে হলেও আম্পায়াররা অক্ষত অবস্থায় বিকেএসপিতে ফিরেছেন এবং এ মুহূর্তে মাঠে খেলা পরিচালনা করছেন তারা।

বিকেএসপিতে খেলতে যাওয়া একটি দলের সূত্র জানিয়েছে , ‘আশুলিয়ার দিকে আম্পায়দের মাইক্রো বাস আটকে রাখা হয়। ইট-পাটকেলও মারা হয়ছে। মাইক্রোর পেছনের কাচ ভেঙে গেছে। এজন্য খেলা শুরু হতে দেরি হয়েছে। সকাল সাড়ে ৮টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু ওই ঘটনার পর খেলা আধা ঘণ্টা পিছিয়ে ম্যাচ শুরু হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।