• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

২ গোলে এগিয়ে থেকেও জয় হাতছাড়া আর্জেন্টিনার

Reporter Name / ১৫৮ Time View
Update : বুধবার, ৯ জুন, ২০২১
২ গোলে এগিয়ে থেকেও জয় হাতছাড়া আর্জেন্টিনার
২ গোলে এগিয়ে থেকেও জয় হাতছাড়া আর্জেন্টিনার

বিশ্বকাপ বাছাইয়ে আগের ম্যাচে চিলির বিপক্ষে অনেক সুযোগ পেয়েও জয়সূচক গোলের দেখা না মেলেনি আর্জেন্টিনার।

কিন্তু দ্বিতীয়ার্ধে এসে সব হাসি, হতাশায় পরিণত হলো। ভাগ্যবরণ করতে হলো সেই চিলের বিপক্ষের ম্যাচের।

কোপা আমেরিকার শুরু আগেই বিশ্বকাপ বাছাই পর্বে বুধবার ভোরে কলম্বিয়ার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা।

কলম্বিয়ার এস্তাদিও মেত্রোপলিতানোয় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।

আর শুরুটা দারুণ করলেও তীরে এসে তরী ডুবিয়েছেন স্কলানির শিষ্যরা। প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়েও সেই ড্রয়ে ম্যাচ হয়েছে আর্জেন্টিনটার।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ডান দিক থেকে রদ্রিগো দে পলের দারুণ ফ্রি কিকে লাফিয়ে হেডে দলকে এগিয়ে নেন রোমেরো।

এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পারেদেস। ডি-বক্সে মেসি শট নিতে ব্যর্থ হলোও ঠিকই পেরেছেন তিনি।

বল বুক দিয়ে নামানোর ফাঁকে প্রতিপক্ষের দুই জনকে অতিক্রম করে ডি-বক্সে ঢুকে পড়েন পারেদেস।

এরপর লাউতারো মার্তিনেসের বাড়ানো ফিরতি পাস ধরে আরেকজনকে কাটিয়ে কোনাকুনি শটে জাল কাঁপান পিএসজি মিডফিল্ডার।

প্রথমার্ধের ৩৪তম মিনিটে ঘটে এক দুর্ঘটনা। বল ধরতে গিয়ে কলাম্বিয়ারা ইয়েরি মিনার সঙ্গে ধাক্কা লেগে বেকায়দায় পড়ে যান আর্জেন্টিনার মূল গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। মাথায় ও কাঁধে আঘাত পান তিনি। পাঁচ মিনিটেরও বেশি সময় মাঠেই তার চিকিৎসা চলে। কিন্তু তাতেও সেরে না উঠলে স্ট্রেচারে করে তাকে বাইরে নেওয়া হয়।

মূল গোলরক্ষক হারিয়ে দুশ্চিন্তার ছায়া নেমেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের শিবিরে। কারণ কোপা আমেরিকা শুরুর মাত্র কদিন আগে বিষয়টি দলটিকে বড় দুর্ভাবনার ফেলেছে।

এরপর প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ২-০ স্কোরলাইনে মাঠ ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধে নেমেই একটি গোল শোধ করেন লুইস মুরিয়েল। ৫১ তম মিনিটে মুরিয়েল সফল হলে স্কোর গিয়ে দাঁড়ায় ২-১ এ। লুডি-বক্সে মাতেউস উরিবের মুখে নিকোলাস ওতামেন্দি আঘাত করলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। হলুদ কার্ডও দেখেন আর্জেন্টিনার ডিফেন্ডার। সফল স্পট কিকে গোল করেন লুইস মুরিয়েল।

৫৮তম মিনিটে মেসির দুর্দান্ত এক ফ্রি কিক দারুণভাবে ঝাঁপিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন কলাম্বিয়ান গোলরক্ষক অসপিনা।

এভাবেই চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। ৮৫তম মিনিটে আবারও শট নেনে মেসি। ডি-বক্সের মধ্যে থেকে বার্সেলোনা তারকার শট ঝাঁপিয়ে ফেরান নাপোলি গোলরক্ষক।

আর্জেন্টাইন সমর্থকরা ধরেই নেয় যে, এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়বে মেসির দল।

কিন্তু সেই ধারণাকে ভেঙে চূরমার করে দেন মিগুয়েল বোরহা। তাও কিনা অতিরিক্ত যোগ করা সময়ের শেষ মুহূর্তে।

এ যেন শেষ মুহূর্তে কলাম্বিয়ার চমক। ৯৪তম মিনিটে বোরহার গোলে ২-২ সমতায় ফেরে কলাম্বিয়া। ডান দিক থেকে হুয়ান কুয়াদরাদোর ক্রসে হেডে গোলটি করেন বোরহা। বদলি গোলরক্ষক আগুস্তিন মার্চেসিন বলটি স্পর্শই করতে পারেননি।

এর পর পরও শেষ বাঁশি বাজান রেফারি। প্রথমার্ধে দুই গোল এগিয়ে থেকেও ম্যাচ শেষে ড্রয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে আজেন্টিনা করে।

এ নিয়ে ছয় ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট ১২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।