• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন** জাপানের কৃষি খাতে বাড়ছে বাংলাদেশি কর্মীদের কদর যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ হিলিতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পরিবারের বাড়িঘর গুঁড়িয়ে দিল প্রশাসন এক দিনে ৯ মৃত্যু হামের উপসর্গে রাজশাহীতে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১, স্মার্টফোন জব্দ এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ২৩ নভেম্বর, জানবেন যেভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৬ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা উদ্ধার পাগলা মসজিদের দানবাক্সে হাসিনার নামে চিরকুট, তাতে যা লেখা

জাপানের কৃষি খাতে বাড়ছে বাংলাদেশি কর্মীদের কদর

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

জাপানের কৃষি খাতে দীর্ঘদিনের শ্রমিক সংকটের মধ্যে দেশটিতে বাড়ছে বাংলাদেশি কর্মীদের চাহিদা। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে কর্মী নিয়োগে নানা চ্যালেঞ্জ তৈরি হওয়ায় জাপানি প্রতিষ্ঠানগুলো এখন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে ঝুঁকছে। এরই মধ্যে জাপানের কৃষি খাতে কাজের সুযোগ পেয়েছেন দুই বাংলাদেশি তরুণ।

টোকিওভিত্তিক দক্ষ বিদেশি কর্মীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানবিষয়ক প্রতিষ্ঠান ‘মিরাই’ প্রথমবারের মতো কৃষিকাজের জন্য বাংলাদেশি প্রার্থী নিয়োগ দিয়েছে। কিয়োদো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত আগস্টে জাপানের ‘স্পেসিফায়েড স্কিল্ড ওয়ার্কার’ (এসএসডব্লিউ) কৃষি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাংলাদেশে মিরাইয়ের সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় আওমোরি প্রিফেকচারের একটি কৃষি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়েছেন। আগামী কয়েক মাসের মধ্যে তাদের জাপানে যাওয়ার কথা রয়েছে।

তাদের একজন ময়মনসিংহের ২১ বছর বয়সী আহসান হাবিব। তিনি বলেন, জাপানে গিয়ে আধুনিক কৃষি সম্পর্কে জানতে তিনি রোমাঞ্চিত। অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে মুরগির যথাযথ যত্ন নিতে চান তিনি। অন্যদিকে বরিশালের ২০ বছর বয়সী সিয়াম উর রহমান জাপানে কাজের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেখানে গিয়ে কঠোর পরিশ্রম করার পাশাপাশি তুষার দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।

জাপান সরকারের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রথম শ্রেণির নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন বিদেশি কৃষিশ্রমিকের সংখ্যা গত জুনে আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেড়ে ৪৪ হাজার ৫০ জনে দাঁড়িয়েছে। এ শ্রেণির কর্মীরা সাধারণত পাঁচ বছর পর্যন্ত জাপানে থাকার সুযোগ পান। আহসান ও সিয়ামও এ কর্মসূচির আওতায় দেশটিতে যাবেন।

দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জাপানের কৃষি খাতে সবচেয়ে বেশি শ্রমিক সরবরাহ করেছে ইন্দোনেশিয়া। দেশটির কর্মীর সংখ্যা ৪৫ শতাংশ বেড়ে ১৮ হাজার ২৫৫ জনে দাঁড়িয়েছে। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর কর্মী বৃদ্ধির হারও উল্লেখযোগ্য। নেপালের শ্রমিক বেড়েছে ৩০ শতাংশ, শ্রীলঙ্কার ৬০ শতাংশ এবং বাংলাদেশের ১২৭ শতাংশ। বর্তমানে জাপানের কৃষি খাতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ৩৩৪ জন।

জাপানের কৃষি, বনায়ন ও মৎস্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে থাকা ৩৯ হাজার ২৩৪ জন স্পেসিফায়েড স্কিল্ড বিদেশি কর্মীর ৬০ শতাংশের বেশি ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম থেকে এসেছেন। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে মজুরি বাড়তে থাকায় সেখান থেকে শ্রমিক আকর্ষণ করা কঠিন হয়ে উঠছে।

মিরাইয়ের মূল প্রতিষ্ঠান সাসটেইনেবল হোল্ডিংসের ক্যারিয়ার অ্যাডভাইজরি বিভাগের মহাব্যবস্থাপক ইউজি নোমুরা বলেন, ভিয়েতনাম, ফিলিপাইন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশে স্থানীয় মজুরি বাড়ায় সেসব অঞ্চল থেকে কৃষিশ্রমিক নিয়োগে জাপান ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে পড়ছে। শ্রমিক সরবরাহের উৎস হিসেবে দক্ষিণ এশিয়ার দিকে স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে বলেও জানান তিনি।

২০১৮ সাল থেকে এশিয়ার বিভিন্ন দেশে বিদেশি কর্মীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিয়ে কাজ করছে সাসটেইনেবল হোল্ডিংস। ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ ও মিয়ানমারে প্রতিষ্ঠানটির সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি এ তালিকায় যুক্ত হয়েছে শ্রীলঙ্কা ও নেপাল।

বাংলাদেশে মিরাইয়ের তিনটি সহযোগী শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলো ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে অবস্থিত। ঢাকার প্রতিষ্ঠানটিতে জাপানি ভাষাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন জাপানি প্রশিক্ষক নরিকো নুর নবি। আহসান ও সিয়াম জাপানি ভাষার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আনন্দ প্রকাশ করে তিনি বলেন, এটি তাঁর জন্য অনেক বড় আনন্দের বিষয়।

সাসটেইনেবল হোল্ডিংসের পরিচালক নরিয়ুকি তাকাকুরা বলেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মানুষ গাম্ভীর্য ও পরিশ্রমের জন্য পরিচিত। এ কারণে জাপানের শ্রমবাজারে তাদের উচ্চ মর্যাদা তৈরি হয়েছে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।