• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম

হিলিতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পরিবারের বাড়িঘর গুঁড়িয়ে দিল প্রশাসন

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে একটি পরিবারকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এ ঘটনায় পরিবারের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের দাবি, আটক ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে পরিচয় গোপন করে বসবাস করছিলেন।

রোববার (২২ নভেম্বর) দুপুরে হিলির ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। রাজ্যের গণপূর্ত অধিদপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অভিযানে অংশ নেয় হিলি থানার পুলিশ। প্রায় এক ঘণ্টার অভিযানে বুলডোজার দিয়ে স্থাপনাগুলো গুঁড়িয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর রাতে ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকার শিবাজি সংঘের কালী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলযোগের ঘটনা ঘটে। পরদিন সকালে ওই ঘটনার তদন্তে আকাশ দাস নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি সামনে আসে বলে পুলিশের দাবি।

পরে আকাশের বাবা, মা, ভাই ও বোনসহ পরিবারের মোট পাঁচ সদস্যকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তারা কয়েক বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন এবং পরিচয় গোপন করে সরকারি জমিতে বসবাস শুরু করেন।

আটক পাঁচজনকে হোল্ডিং সেন্টারে (আটককেন্দ্র) পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা রাজু মহন্ত বলেন, গত ছয় থেকে সাত বছর ধরে একটি পরিবার সেখানে বসবাস করছিল। আগে তাদের পরিচয় সম্পর্কে কিছু জানা ছিল না। কালীপূজার বিসর্জনের ঘটনার পর বিষয়টি সামনে আসে এবং থানায় অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসন ও পুলিশ ব্যবস্থা নিয়েছে।

তবে আটক ব্যক্তিদের নাগরিকত্ব, ভারতে প্রবেশের সময় এবং তাদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নুর/ এনএ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।