• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৬ জন গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা উদ্ধার

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম, কাটাখালী, রাজপাড়া ও মতিহার থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় নারীসহ ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।
গত ২০ নভেম্বর ২০২৬ তারিখ ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম শেখপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শেখপাড়া গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. শামীম (৩৮)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় ২টি পেনাল কোড ও ১টি জুয়া আইনে মামলা রয়েছে।
অপরদিকে, কাটাখালী থানা পুলিশ গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ১১টার দিকে টাংগন মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নাটোর জেলার বড়াইগ্রাম থানার কালিকাপুর গ্রামের মো. হারুন সরকারের ছেলে বর্তমানে কাটাখালী থানার হরিয়ান মৃধাপাড়া গ্রামে বসবাসরত মো. রাসেল সরকার (৩১)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামির বিরুদ্ধে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি, নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি এবং সৈয়দপুর রেলওয়ে জেলার ঈশ্বরদী রেলওয়ে থানায় পেনাল কোডের আওতায় ১টি মামলা রয়েছে।
তাছাড়াও কাটাখালী থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক সোয়া ১১টার দিকে শ্যামপুর নগরপাড়া গ্রামের মো. রুবেলের স্ত্রী ও মৃত তুজাম্মেলের মেয়ে মোসা. রাজিয়া সুলতানা ওরফে পিঞ্জিরা (৩০)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে পিঞ্জিরা’কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, রাজপাড়া থানা পুলিশ গত ২০ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক সোয়া ৯টার দিকে দাশপুকুর বৌ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলার ইবি থানার উজানগ্রাম (বৃত্তিপাড়া) গ্রামের সন্তোষের ছেলে বর্তমানে রাজপাড়া থানার বাকীর মোড় গ্রামে বসবাসরত রাজা (৩২)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় ২টি মাদক মামলা রয়েছে।
পাশাপাশি, রাজপাড়া থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে লক্ষীপুর আইডি বাগানপাড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মো. মেহেদী হাসান ওরফে মনা (২৬)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১৬০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য, আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় ২টি মাদক মামলা রয়েছে।
এছাড়াও মতিহার থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক সোয়া ২টার দিকে ধরমপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জনগণের সহায়তায় কাজলা সুইটের মোড় গ্রামের মো. মিঠুর ছেলে মো. বন্ধন (২৫)-কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহীতে আসামির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে চিকিৎসকের মতামতের ভিত্তিতে তার বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। উল্লেখ্য, আসামির বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ৩টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।