• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

পাঠ্যবইয়ের ভুলত্রুটি এবং এর দায় নিরূপণে, কমিটি গঠন

Reporter Name / ১৪৫ Time View
Update : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

পাঠ্যবইয়ের ভুলত্রুটি এবং এর দায় নিরূপণে দুটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর একটি পাঠ্যবইয়ে ভুল-ভ্রান্তি, তথ্য বিকৃতি ও ধর্মীয় উসকানিসহ বিতর্কিত অন্যান্য বিষয় চিহ্নিত করে তা সংশোধনের সুপারিশ করবে। এই কমিটির প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম. ওয়াহিদুজ্জামান। অপর কমিটি পাঠ্যবইয়ের ভুল ও বিতর্ক উসকে দিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কারও ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত তৎপরতা আছে কিনা তা তদন্ত করবে। এই কমিটির প্রধান হিসাবে কাজ করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-১) খালেদা আক্তার। সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার বিকালে উভয় কমিটি অনুমোদন দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একটি কমিটিতে ৫ জন এবং আরেকটিতে ৭ জন সদস্য আছেন। এরমধ্যে পাঠ্যবইয়ে ভুল অনুসন্ধান সংক্রান্ত কমিটিকে ১ মাস আর এই ভুলের জন্য দায়ীদের চিহ্নিত করা সংক্রান্ত কমিটিকে ১৫ দিনের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। তিনি বলেন, অনুমোদিত কমিটি কাল (আজ) প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে রোববার ড. ওয়াহিদুজ্জামান ও খালেদা আক্তারের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করা হয়। ড. জামান যুগান্তরকে বলেন, এনসিটিবির পাঠ্যবই সংক্রান্ত কোনো কমিটিতে আমাকে রাখা হয়েছে কিনা তা আমাকে জানানো হয়নি। আর খালেদা আক্তার বলেন, রোববার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো চিঠি পাইনি। তাই কতদিনের মধ্যে কাজ শেষ করতে হবে এবং কমিটিতে আমার সঙ্গে সদস্য হিসাবে কে কে আছেন তা জানি না।

তবে একটি সূত্র জানিয়েছে, অধ্যাপক ওয়াহিদুজ্জামানের কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর-এর অধ্যাপক ড. আবদুল হালিম ও বিএএফ শাহীন কলেজের শিক্ষক আবদুল মান্নান আছেন। অপর কমিটিতে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক লুৎফর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাসহ অন্যরা আছেন।

২৪ জানুয়ারি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী এই দুই কমিটি গঠনের ঘোষণা দিয়েছিলেন। ওইদিন তিনি বলেন, ‘কমিটির সদস্যদের নাম রোববার ঘোষণা করা হবে। তিনি জানান, একটি কমিটি বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হবে-যেখানে স্বাস্থ্য, ধর্মীয় ও পেশাগত বিশেষজ্ঞরা থাকবেন। কমিটির কাছে যে কেউ যে কোনো জায়গা থেকে যে কোনো মতামত দিতে পারবেন। বিশেষজ্ঞ কমিটি তা যাচাই-বাছাই করে পাঠ্যবই সংশোধন করবে। এছাড়া কারও কোনো অস্বস্তি থাকলে তা বিবেচনায় নেওয়া হবে। এই কমিটিই পাঠ্যবইয়ে ভুলত্রুটি আর বিতর্কিত বিষয় সম্পর্কে কাজ করবে।’ আর এই কমিটির প্রধান করা হয়েছে অধ্যাপক ওয়াহিদুজ্জামানকে।

মন্ত্রী আরও বলেন, ‘অন্য কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি, প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি, এনসিটিবির প্রতিনিধি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন। পাঠ্যবইয়ে ভুলত্রুটি ও বিতর্ক ওঠা বিষয়গুলো কেউ ইচ্ছাকৃত যুক্ত করেছেন কিনা তা খতিয়ে দেখা হবে।’ এই কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব খালেদা আক্তার।

অপপ্রচারের জবাবে পালটা ভিডিও : এদিকে শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিবির ওয়েবসাইটে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন পাঠ্যপুস্তকের যেসব বিষয় নিয়ে বিতর্ক উঠেছে সেগুলোর জবাব সংবলিত ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওগুলোর একটিতে বানর বা শিম্পাঞ্জি থেকে মানুষের সৃষ্টি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমালোচনা হচ্ছে সেটির জবাব আছে। এছাড়া ভালুকের দাড়ি ছাঁচা, নারীর পর্দা, নারী নেতৃত্ব, সমকামিতা ইত্যাদি সমালোচনা প্রসঙ্গেও ভিডিও দেওয়া হয়েছে। ভিডিওগুলো ইউটিউবেও পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।