• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

রাবিতে ভর্তি পরীক্ষায় সি ইউনিটের ফল প্রকাশ, পাশের গড় হার ৩৮.৯%

Reporter Name / ১৫৩ Time View
Update : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ৩৮ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী এই ইউনিটে উত্তীর্ণ হয়েছে ।

পরীক্ষার ফল www.admission.ru.ac.bd- থেকে দেখা যাবে।

আজ মঙ্গলবার বেলা ১২টায় ড. মোহাম্মদ কুদরত-ই-খুদা একাডেমিক ভবনে বিজ্ঞান অনুষদের সভাকক্ষে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এ ফল প্রকাশ করেন। এ সময় উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর (অব.) মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার প্রফেসর মো. আব্দুস সালাম, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে এবং ‘সি’ ইউনিটের প্রধান সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর সাহেদ জামানসহ ইউনিটভুক্ত অনুষদসমূহের অধিকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ফল প্রকাশকালে উপাচার্য বলেন, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশ করাসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করা খুবই দূরুহ বিষয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, তাই সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ ফলাফলে মেধার সর্বোচ্চ মূল্যায়ন হয়েছে বলেও উপাচার্য বলেন।

সি ইউনিটে ৩৮.৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে গ্রুপ-১ এ পাশের হার ৪৪.৩১ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮৭.৫৫। গ্রুপ-২ এ পাশের হার ৪২.৭৬ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৯২.৭৫। গ্রুপ-৩ এ পাশের হার ৩৫.৩৭ ও সর্বোচ্চ নম্বর ৮৪.০৫।গ্রুপ-৪ এ পাশের হার ২৯. ৯৭ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮৩.৪০। অ-বিজ্ঞান গ্রুপে পাশের হার ৭৯.৬৪ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮৪.৮৫।

২০২১-২২ শিক্ষাবর্ষে সি ইউনিটে ১ হাজার ৫৫৮টি আসনের বিপরীতে ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদন করেছিল । ২৫ জুলাই এই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে
প্রশাসক, জনসংযোগ দপ্তর
রাজশাহী বিশ্ববিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।