• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি
/ খেলা
ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। নেপিয়ারে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ড একাদশে জায়গা হয়নি আরো পড়ুন
সংক্ষিপ্ত স্কোর- প্রথম দিনের খেলা: বাংলাদেশ- ২৭ ওভারে ১০৪/২ (জয় ৪২*, মুুমিনুল ৩*, শান্ত ৩৭, জাকির ১২) প্রথম সেশন শেষে বাংলাদেশ করেছে ১০৪ রান এবং নিউজিল্যান্ড পেয়েছে দুটি উইকেট। প্রথম
মারাকানার গ্যালারিতে আর্জেন্টিনার সমর্থকদের ওপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। ব্রাজিলিয়িন পুলিশকে রুখতে সতীর্থদের নিয়ে ছুটে গিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু পুরো আর্জেন্টিনা দলের মধ্যে আলাদা ছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। পুলিশকে রুখতে
প্রিয়জন ডেস্কঃ ২০১১ সালে দ্বিতীয় বিশ্বকাপ জিতেছিল ভারত। ১২ বছর পর আরেকটি শিরোপার খোঁজে ছিলেন ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকরাও। নীল উৎসবে শামিল হওয়ার স্বপ্নে গ্যালারি ও টিভির পর্দায় অপেক্ষা
চলতি বছর অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের আসর বসছে ভারতে। আর এই টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ নিঃসন্দেহে ভারত-পাকিস্তান। যে ম্যাচটি ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আইসিসি এরইমধ্যে
এশিয়া কাপ শুরু হচ্ছে আগামী ৩০ আগস্ট। তবে পাকিস্তান ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে ভারতের বিপক্ষে খেলবে এমন তথ্য দিয়েছে ইএসপিএনক্রিকইনফো। প্রতিবেদনে বলা হয়েছে, এসিসি বিষয়টি চূড়ান্ত করেছে। পাকিস্তানে হবে চারটি ম্যাচ।
বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। এ সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। সিরিজটি সামনে রেখে এবার সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
টাইগারদের হোয়াইটওয়াশ করতে নেমে বিপাকে আফগানিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮৯ রানেই ৮ উইকেট হারিয়ে বিপদে আফগানারা। আফগান শিবিরে ধস নামান পেসার শরিফুল ইসলাম।

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।