• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

Reporter Name / ১৭৬ Time View
Update : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর:

ফল: বাংলাদেশ ১৫০ রানে জয়ী

ম্যাচসেরা: তাইজুল ইসলাম

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৭১.১ ওভারে ১৮১, লক্ষ্য ৩৩২ ( প্যাটেল ০*; সোধি ২২, সাউদি ৩৪, মিচেল ৫৮, জেমিসন ৯, ব্লান্ডেল ৬, কনওয়ে ২২, নিকলস ২, উইলিয়ামসন ১১, ল্যাথাম ০)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১০০.৪ ওভারে ৩৩৮ (মিরাজ ৫০*, শরিফুল ১০, নাঈম ৪, তাইজুল ০, সোহান ১০, মুশফিকুর ৬৭, দীপু ১৮, শান্ত ১০৫; জাকির ১৭, জয় ৮, মুমিনুল ৪০), লিড ৩৩১ রানের।

নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১০১.৫ ওভারে ৩১৭ (এজাজ প্যাটেল ১*; ল্যাথাম ২১, কনওয়ে ১২, হেনরি নিকোলস ১৯, ড্যারিল মিচেল ৪১, টম ব্লান্ডেল ৬, গ্লেন ফিলিপস ৪২, কেন উইলিয়ামসন ১০৪, ইশ সোধি ০, কাইল জেমিসন ২৩, টিম সাউদি ৩৫)

বাংলাদেশ প্রথম ইনিংসে ৮৫.১ ওভারে ৩১০ (জয় ৮৬, শান্ত ৩৭, মুমিনুল ৩৭, সোহান ২৯)

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়েছেন তাইজুল।

২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্টের স্মরণীয় জয়টি পেয়েছিল বাংলাদেশ। প্রথমবার কিউইদের তাদের মাটিতে হারানোর কীর্তি গড়েছিল। এবার ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে সফরকারীদের হারিয়েছে ১৫০ রানের ব্যবধানে।

অসাধারণ এই জয়ে সবচেয়ে বড় অবদান তাইজুল ইসলামের। তার ঘূর্ণিতে চতুর্থ দিন সফরকারীরা ৩৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১১৩ রানে হারায় ৭ উইকেট। যার চারটি নেন তাইজুল। পঞ্চম দিন জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল তিন উইকেটের। সেখানে মিচেল বেশকিছুক্ষণ প্রতিরোধ গড়ার চেষ্টা করে ফিফটির দেখা পেয়েছেন ঠিকই। কিন্তু বেশিদূর যেতে পারেননি। নাঈম হাসান তাকে ৫৮ রানে থামালে বাংলাদেশ জয়ের কাছাকাছি চলে আসে। কিন্তু নবম উইকেটে সাউদি বেশ আক্রমণাত্মক ব্যাটিংয়ে কমাতে থাকেন রানের ব্যবধান। শেষ পর্যন্ত তাকে ৩৪ রানে থামিয়ে জয়টা তরান্বিত করেছেন তাইজুল। এই বামহাতি তার পর সোধিকে ফিরিয়ে লেজ ছেঁটে দিলে ঐতিহাসিক জয় তুলে নেয় স্বাগতিক দল।

জয়ের অন্যতম কারিগর তাইজুল দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে ৬ উইকেট নিয়েছেন। সব মিলে নিয়েছেন ১০টি। টেস্টে ১২তম বারের মতো ৫ উইকেট শিকার করেছেন তাইজুল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে এবারই প্রথম।

নাঈম হাসান দ্বিতীয় ইনিংসে ৪০ রানে নিয়েছেন দুটি। একটি করে নিয়েছেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

সাউদিকে ফিরিয়ে পঞ্চম উইকেট তুলে নিলেন তাইজুল

মিচেল-সোধি মিলে যা করছিলেন তার চেয়েও বেশি আক্রমণাত্মক ছিল সাউদি-সোধি জুটি। পরাজয়ের ব্যবধান কমিয়ে আনছিলেন তারা। বিশেষ করে কিউই অধিনায়ক সাউদি ছিলেন বেশি আগ্রাসী। তাকে ফিরিয়ে বাংলাদেশকে জয়ের আরও কাছে নিয়ে গেছেন বামহাতি তাইজুল। এই উইকেট নিয়েই পঞ্চম উইকেট শিকার করেছেন তিনি। সাউদি ফিরেছেন ৩৪ রানে। নবম উইকেটে এই জুটিতে যোগ হয়েছে ৪৬।

রিভিউ নিয়ে রক্ষা পেলেন সোধি

পথের কাঁটা মিচেলকে ফিরিয়ে জয়ের পথটা সহজ করেছে বাংলাদেশ। এখন প্রয়োজন আর দুই উইকেট। কিন্তু সাউদি-সোধি মিলে প্রতিরোধ গড়ার চেষ্টায় রয়েছেন। এই অবস্থায় ৬৩তম ওভারে নাঈমের বলে আউট হয়েছিলেন সোধি। ব্যাট-প্যাড হয়েছিলেন ভেবে অন ফিল্ড আম্পায়ার তাকে আউট দিয়েছিলেন। রিভিউ নিলে পরে জীবন পেয়েছেন কিউই ব্যাটার। রিপ্লেতে দেখা গেছে বল ব্যাটের কোথাও স্পর্শ করেনি। এমনকি এলবিডাব্লিউ হননি তিনি।

কাঁটা হয়ে দাঁড়ানো মিচেলকে ফেরালেন নাঈম

বাংলাদেশ জয়ের দ্বারপ্রান্তে থাকলেও গতকাল থেকে সেই জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন ড্যারিল মিচেল। প্রতিরোধ গড়ে বাংলাদেশকে হতাশ করছিলেন। অষ্টম উইকেটে সোধিকে নিয়ে গড়েছেন ৩০ রানের জুটি। পঞ্চম সকালে ফিফটিও তুলে নেন। বাংলাদেশের জয় উৎসবকে বিলম্বিত করতে থাকা এই ব্যাটারকে অবশেষে ফিরিয়েছেন অফস্পিনার নাঈম হাসান। সুইপ করতে গিয়ে তাইজুলের ক্যাচে পরিণত হয়েছেন মিচেল। তিনি আউট হয়েছেন ৫৮ রানে।

শেষ ৩ উইকেটের খোঁজে বাংলাদেশ, মিচেলের ফিফটি

সিলেটে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য দিয়ে চতুর্থ দিন বিকালেই জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ। তাইজুল, মিরাজ, নাঈমদের ঘূর্ণিতে সফরকারী ব্যাটারদের নাভিশ্বাস উঠেছে। গতকালকেই বাংলাদেশ ৭ উইকেট তুলে নিয়েছে নিউজিল্যান্ডের। শেষ দিন জিততে তাদের আর ৩ উইকেট দরকার। ড্যারিল মিচেল আর ইশ সোধি এখনও অপরাজিত আছেন। গতকাল ৪৪ রানে অপরাজিত থাকা মিচেল শেষ দিন সকালে নবম টেস্ট ফিফটি তুলে নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।